somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে ঢুকছে ২ লাখ কোটি টাকার জাল নোট!

০৪ ঠা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুগান্তরের এক খবরে প্রকাশ ভারতে পালিয়ে থাকা আওয়ামী চক্র ভারতীয় সহায়তায় ২ লক্ষ কোটি টাকা মূল্যের জাল বাংলাদেশী টাকা ছাপিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করতে সচেষ্ট ! এর সত্যতা কতটুকু জানিনা, তবে ইতিমধ্যে জাল নোট কেনা বেচার দর দামও করা হচ্ছে বলে খবরটিতে উল্লেখ করা হয়েছে !
এ লিংকে দেখুন ,
https://www.jugantor.com/national/1010554

খুব সহজেই বুঝা যাবে জাল নোটের তেমন কয়েকটি নেতিবাচক প্রভাব,

১. মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি,
২. ব্যাংকিং ও আর্থিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত ,
৩. কর-রাজস্ব ও সরকারি লেনদেনে জাল নোট ব্যবহার হলে রাজস্ব অপচয় এবং বাজেট পরিকল্পনা ব্যাহত হবে,
৪. গ্রামীণ ও নগর-ক্ষুদ্র ব্যবসায়ীরা জাল নোট পেয়েও বুঝতে না পেলে আয়ের ক্ষতি ও বিশ্বাসহানি হবে,
৫. দেশের অর্থনৈতিক সুনাম খারাপ হলে বিদেশী বিনিয়োগ ও বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বে।

জাল নোট রাজনৈতিক বা অপরাধমূলক প্রয়োজনে ব্যবহারের এ ভয়ানক ষড়যন্ত্র প্রতিরোধ করতে দরকার প্রযুক্তিগত উন্নয়ন, সীমান্ত ও ব্যাংকিং নজরদারি, শক্তিশালী আইন ও জনসচেতনতা। রাষ্ট্র, কেন্দ্রীয় ব্যাংক, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এ মুহূর্তে যা করা দরকার,

১) সীমান্ত সমস্যা শনাক্ত করতে কাস্টম, সীমানা ও পুলিশি তল্লাশি এবং নজরদারি বাড়ানো।
২) জালনোট তৈরী, বিতরণ ও ব্যবহারকারীকে কঠোর দন্ড ও দ্রুত বিচার নিশ্চিত করা।
৩) সাধারণ মানুষ, ব্যবসায়ী ও ব্যাংক কর্মীদের জাল নোট চিনতে সচেতনতা প্রচার।
৪) নগদের ওপর নির্ভরতা কমাতে ডিজিটাল লেনদেন, ই-ব্যাঙ্কিং ও মোবাইল পেমেন্ট বাড়ানো।
৫) নগদ লেনদেনে কঠোর রিপোর্টিং, উচ্চমূল্য নোট জমা হলে যাচাই, সন্দেহজনক লেনদেন রিপোর্টিং (STR) বাধ্যতামূলক করা।
৬) জাল নোট শনাক্ত করার জন্য কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব ও অঞ্চলিক পরীক্ষা কেন্দ্র গঠন; ব্যাংক ও ব্যবসায়ীদের জন্য দ্রুত চেকিং কিট।
৭) অভিযোগের প্রমাণ থাকলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে, প্রয়োজনে আন্তর্জাতিক অর্থনীতিক সংস্থার মাধ্যমে সমাধান।

সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২৫ রাত ৮:১০
১৭টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×