ব্লগারবৃন্দ, একটি মন্তব্যে হঠাৎ চোখ আটকে গেল , তাতে আমার নাম প্রথমে , এ প্রসংগে কিছু কথা.......
( মন্তব্য= Click This Link)
একজন সম্মানিত ব্লগার (কৌশিক) তার প্রণীত 'রাজাকার' তালিকায় আমার নাম রেখেছেন...........ভাল কথা। আপনার তালিকা আপনি করবেন তাতে আমার পিতাজীর কী?
কিন্তু ভাই , আমি খুব ভাল করেই জানি কি কারনে এই উপাধি। বিশ্বাস করুন , আমি আগে থেকেই জানতাম এই উপাধি আমাকে নিতে হবে, একটু দেরী হল এই যা।
যুক্তির বানে খড়কুটোর মত ভেসে যারা দাত কিড়মিড় করবেন , তারা তো চাইবেই বালির বাধ দিতে , আপনার মন্তব্যের পর সে বিশ্বাস আরো জোরদার হয়েছে।
খুব হাসি পায় , যখন দেখি, স্বাধীনতার 13 বছর পর জন্ম নেয়া কাউকে দেয়া হয় রাজাকার উপাধি। উপাধিদাতার মস্তিষ্কের সুস্থ্যতা সম্পর্কে নতুন করে আর সন্দেহ জাগাতে ইচ্ছে করে না..............
আর তাই , মাননীয় কৌশিক ,আপনার কষ্ট করে দেয়া উপাধি আমি মাথা পেতে নিলাম। আমাকে আপনি এতবড় সম্মানের আংশীদার করেছেন , তার জন্য আপনাকে ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



