মনের দুয়ারে তালা দিয়াছি তো সে অনেক আগেই
আজকাল ঘরের দুয়ারেও তালা থাকে
ঘরে থাকি আর বাহিরেই থাকি ।
বদ্ধ ঘরে থাকতে থাকতে দিন দিন সংকীর্ণমনা হয়ে যাচ্ছি ,
না ভালো লাগে হাস্নাহেনা ফুলের সুবাস
না ভালো লাগে কাগজী লেবু ;
দিনকে দিন যন্তর হয়ে যাচ্ছি
তাও এমন এক যন্তর যার কলকব্জা
যে কোন মুহূর্তে ক্ষয়ে যাবে
বেশিদিন আর নয় যেদিন পড়ে রবে শুধুই নিথর দেহ
নিশ্বাস ভারি হয়ে উঠছে
বাতাসের গন্ধও অসহ্য লাগে এখন
যাবার আগে একটিই প্রয়াস
কোন এক পূর্ণিমা রাতে তোমায় নিয়ে আকাশের মেঘ দেখবো,
দেখবো তারাদের খেলা
জ্যোৎস্নার আলোয় তোমায় মুখে এঁকে দিব ভালবাসার চুম্বন......
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



