somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীন চট্টগ্রামের পররাষ্ট্র দপ্তর হতে ম্যান্ডেলার জন্য শোক

০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীন চট্টগ্রামের পররাষ্ট্র দপ্তর হতে ম্যান্ডেলার জন্য শোকঃ
নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে সবাই বেশ শোকাহত।আমি,আমরা সবাই মাথা নিচু করে বসে
আছি।চুপচাপ হয়ে গেছি।অবাক লাগছে।এইরকম এক লোক মারা গিয়েছেন বিশ্বাস করতে
জানি কেমন লাগে।ম্যান্ডেলা একটু কুজো হয়ে হাস্যময় মুখে হাত নাড়ছেন।হাতে একটা লাঠি।
অসাধারন একটা দৃশ্য।ছোট থেকে উনার প্রতি একটা অমোঘ টান অনুভব করি।দীর্ঘ ২৭ বছর কয়েদবাস।
তাও আরাম করে শুয়ে বসে কয়েদজীবন ছিলনা উনার।পাথর ভাংতেন খনিতেও কাজ করতেন।সো-কলড ইন্টেলেকচুয়াল
বন্দীত্বের জীবন উনার ছিলোনা।
আমাদের মতন মডারেট একটা দেশে বসে থেকে কখনোই ম্যান্ডেলার কাজের ব্যাপকতা অনুভব করা অসম্ভব।
হ্যা,বলতে পারেন আমি ইনভিকটাস দেখছি,আমেরিকান হিস্ট্রি এক্স,১২ ইয়ারস এ স্লেভ দেখছি,আঙ্কেল টমস কেবিন পড়ছি।আমি সাদা-কালো সমস্যা বুঝি।
ঘোড়ার ডিম টা বুঝি।কারন আমরা ওভাবে চিন্তাও করতে পারিনা।হ্যা ইদানীং আমাদের "সুশীল মিডিয়া" কিছুটা ইনজ়েক্ট করতে চেষ্টা করছে।
তবে সেটা সম্পূর্ণ আলাদা বিষয়।
সাদা-কালোদের ভেদাভেদের মাত্রা শুধু গায়ের রঙ এই নয়।তাদের সংস্কৃতি,অর্থনীতি,রাজনীতি সবই এই গায়ের রঙ এর নির্ভরশীল।
যেমনঃদক্ষিন আফ্রিকাতে ভর্তি বিভিন্ন ধরনের খনি।সেগুলোর দখলদারিত্ব নিয়েছিল ইউরোপীয়ানরা।কখনো ফ্রিতে কখনো নামমাত্র মূল্যে।
সেই খনি পরিচালনা করত ও লাভ নিত সাদারা।আর মজুর খাটত কালোরা।
এই রকম একটা সমাজে সম্পূর্ন রূপে সমতা আনাটা অসম্ভবের চেয়েও বেশি কিছু।পুরোপুরি হয়তোবা পারেননি "মাদিবা ম্যান্ডেলা"।
তবে যে সহনশীল অবস্থা তিনি তৈরি করেছেন সেটা নিয়ে প্রশ্ন তোলাটাও পাপ।শ্রদ্ধাময় সালাম জানিয়ে যাবো উনাকে মনে মনে যতোটা দিন
বেচে আছি।স্বাধীন চট্টগ্রাম এর পক্ষ হতে উনার পরিবারকে আমাদের স্বান্তনা।
আর শেষ কথা হিসেবে বলছি। বর্তমান বাংলাদেশের বুদ্ধিজীবীরা কতটা হিপোক্রেট সেটার আরেকটা প্রমাণ দিয়ে যাই।
এক বুদ্ধিজীবী এক লেখা লিখছেন কোন বহুল প্রচলিত দৈনিকে যার মূল ভাষ্যঃ
"ম্যান্ডেলা বর্ণবাদ দূর করার জন্য অনেক কিছু করেছেন।জাতিগত সমতা রক্ষা করার সব ধরনের চেষ্টা তিনি করেছেন।
তিনি পারলে নুরেমবার্গ ট্রায়ালের মতন করে সাদা বর্নবাদী মানুষদের বিচার করতে পারতেন।তা তিনি না শুধু "ট্রুথ এন্ড রিকোন্সিলিয়েশন কমিটি" করেছিলেন।
যাতে জাতি বিভাজিত না হয়।আমাদের সবার উচিত ম্যান্ডেলার জীবন থেকে শিক্ষা নেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।"
এই বুদ্ধিজীবী শাহবাগ আন্দোলন এবং যুদ্ধাপরাধী বিচারের জন্য বিশাল চিল্লাচিল্লি করছিলেন।আর আমি নিশ্চিত উনি আজ ম্যান্ডেলার বাণী কভার পিক বানায়া ঘুরতেছেন।
স্বাধীন চট্টগ্রাম এর পক্ষ হতে ধিক্কার জানানো হল।
ম্যান্ডেলা আপনি স্বর্গবাসী হোন।আপনি স্বর্গে না গেলে স্বর্গ তার পরিপূর্নতা হারাতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×