বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তদের অফিসিয়াল সংখ্যা ১০ ক্রস করেনাই,তাতেই একজন মারা গেছেন। পার্সেন্টেজ হিসেবে সকল ডাটা থেকে এই সংখ্যা টা বিপরীত্মুখী।
মৃত্যু এবং আক্রান্তদের রেশিও টা এত স্ট্রং না। এটা আমাকে ভাবতে বাধ্য করায় যে আরো অসংখ্য করোনাভাইরাস পজিটিভ মানুষজন দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছে এবং সবাইকে অসুস্থ বানাইতেছে। আল্লাহর সৃষ্টি এই ভাইরাস যথেষ্ট সফিস্টিকেটেড।মাঠে মসজিদে দোয়া কলমা পড়ে ভাইরাস মারা যাবেনা।
সরকার এর এই গোপনীয়তা দেখি চায়না/রাশিয়া কেও হার মানাচ্ছে। বামপন্থী রা এই খুশিতে প্যান্ট খুলে ঢাবিতে নাচতে পারেন। বামপন্থীরা জোক্স টা গায়ে লাগায়েন না এত। আপনাদের ভিতরে এখনো সেন্সিবল মানুষজন আছে দেখে আপনারা ফ্রিতে দুস্থ গরীবদের হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন।
আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ছুটিতে সাজেক আর বিচে না গিয়ে হয় সচেতনতা বৃদ্ধির কাজ করেন ছোট ছোট গ্রুপে নাহয় হ্যান্ড স্যানিটাইজার বানানো শুরু করেন। এট লিস্ট নিজের বিশ্বিবিদ্যালয়ের স্টুডেন্ট দের জন্য বানান। পরের টা পরে। আবার শুধু মাত্র ভিসি ম্যাডামের সাথে ছবি তোলার জন্য ৫ বোতল বানায়ে ঘুম যাইয়েন না। চবি কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমি তোমার দিকে তাকাচ্ছিনা।
এটাই আপনার আমার জেনারেশনের মুক্তিযুদ্ধ। সবাই মাঠে নামেন দলবাজি, গলাবাজি, চাপাবাজি ,ক্ষমতাবাজি বন্ধ করে।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


