somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কবির মানুষ হয়ে উঠার গপ্প

০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে বয়সে সবাই 'আমার জীবনের লক্ষ্য' প্রবন্ধে ডাক্তার , ইঞ্জিনিয়ার কিংবা প্লেন ,জাহাজ অথবা রিকশার ড্রাইভার হইতে চাহিতো তখন আমি চেয়েছিলাম অন্য কিছু । গ্রীবার বাম পাশের খাঁজে ভর করা নজরুলের ভুত কলা চিবাইতে চিবাইতে সেদিন আমায় বলিয়াছিল কবি হইতে ।
ক্লাসের কাপ্তান হইয়া যখন ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে চৌকিদারের দায়িত্ব পালন করিতাম তখন মনে আমার উঁকি দিতো নিযুত কাব্য প্রতিভা ।
"আকাশেতে পাখি
মেলে দুটো আঁখি
দেখিতেছে রাখি
দিয়ে ক্লাস ফাঁকি !"
কিংবা
"শিশির একটা ছ্যারা
ক্যাপ পড়া ন্যাড়া
চোখ গুলা ট্যারা
যেন একটা ভেড়া !"

আগ্নেয়গিরির অগ্নুত্‍পাতের মত গলগল করে বেরিয়ে আসা আমার কাব্য প্রতিভায় কেউ তখন বিনোদিত , কেউবা ঈর্ষান্বিত , আবার কেউ উদাসিত !
নিজেকে কেমন যেন কবি নজরুলের উত্তরপুরূষ মনে হইতে লাগিলো । দিন যায় , বাড়ে ভাব । সাথে পাল্লা দিয়ে বাড়ে ছন্দের অভাব ।
কিঞ্চিত ক্ষীণকায়(নিন্দুকেরা একটু বাড়িয়ে বলে) দেহে ইয়া লম্বা জুব্বা চাপিয়ে চলাফেরা আরম্ভ করিলাম । পাশ দিয়ে চড়া নরাধমদের ফিসফিসানো অট্টহাসিতে মেজাজ যখন এপোলো-১১ চড়িয়া দুম করে সপ্তমে উঠিতো তখন নিজেকে বুঝ দিতাম ওদের 'গোমুর্খ' বলিয়া । "ব্যাটা , দাঁত কেলায়া কেবল হাসিতেই পারিবে , আমার মতো কবিতা লিখিতে পারিবে ? অন্তঃত আধেকটা , দু এক লাইন ?"

নামের পূর্বপদে কবি উপাধী লাগিয়ে আমি যখন দিগবিদিক জয় করিয়ে বেড়াইতেছি তখনই বাগড়া দিলো পাড়ার কুদ্দুস ভাই । বলিতে থাকিলেন ওগুলো কাব্য নয় , কাব্যের ছোড়দা ছড়া !
কাঁহাতক আমায় বিন্দুমাত্র দমানো গেলোনা । একের পর এক কাব্যের ঝংকারে মাতাইতে থাকিলাম বিদ্যালয়ের কক্ষ থেকে উত্তর পাড়ার মত্‍সবাজার !
খানিক কাল বাদে সেই ছুঁচো কুদ্দুস নতুন করিয়া প্রচার করিতে লাগিলেন আমি নাকি সুকান্ত দাদা , রবী দাদা আর জীবন দাদার কবিতার হুবহু অনুলিপন করিতেছি । চৌর্যবৃত্তির এহেন অভিযোগের জবাবে কেহ জিজ্ঞেস করিলেই মুখের উপর বলিয়া দিতাম ,"আমি অনুলিপন করিতে যাইবো হে কেন শুনি ! আমার কবিতা যদি কেহ আগেই লিখিয়া ফেলে তবে কি তাহা আমার অপরাধ !"
সকলেই ঘাড় নাড়িয়া বলিতো, "হাঁ হাঁ আলবত্‍ বলিয়াছ কবি !"

যাহা হউক , কিছুকাল বাদেই আমি কাব্য চর্চায় ইতি টানিবার সিদ্ধান্ত নি । ভাবিয়া দেখিলাম আমার কবিতা যদি অন্যরাই লিখিবে তাহাতে আমার অঙ্গুলি বাঁকিয়ে কলম ধরিবারই বা কি হেতু !
সবশেষে, বিদ্যাপিঠে মুত্রালয়ের দেয়ালে দেয়ালে আমার বিদায় সম্ভাষণ লিখিয়া তাহা জানাইয়াও দিলামঃ

"একদা আসিয়া রবীন্দ্রনাথ , হাঁকিয়া নমস্কার ।
"হে উস্তাদজী ! লাগিতেছেনা ভালো , বিদ্যাশিক্ষা দিব ছাড় !"
বিলি কাটিয়া কৃন্তনে বলি, "ওহে বাছাধন মোর ,
বহিস না তুই বিদ্যার ভার , করিবনা আমি জোর !"
দন্তপাটি কেলিয়ে রবি- "গুরু , এখন তব কি করি ?"
"কাব্য লিখিয়া যা , মিশাইয়া মনের যত মাধুরী !"
সেই রবি হলো কবিগুরু , আজিকে সবার কাছে !
জানেনা হায় ধরণীর লোক , ওঁকে কাব্য কে শিখায়াছে !"

ইহাই ছিলো আমার শেষ কবিতা , আর ইহার মধ্যি দিয়েই অবসান হয় আমার কবি জীবনের ! শুরু হয় মানুষ হবার নিরন্তর চেস্টা !
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:০৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×