আমি আছি জেগে এই দ্রৌপদী রাতে
হতাশার কুয়াশা যেন আমায় ঘিরে ঋতুতে বদলায়
শোক এবং পাথর যেমন সমাপেক্ষী
ঠিক তেমনই আমি আর আমার ছায়া
সব ছেড়েছুড়ে দিয়েছি তাই
অনুক্ষণে সমাবেশিত বর্তুল এই পথ
চক্রাকারে দেখা হলে হয়েও যেতে পারে
কে জানে কোথায় অসীম কোথায় দুর্নিকট
আমি আশার পূজারী নই
আমি প্রলম্বিত হয়ে যাওয়া একটি ছায়া কেবল
এইসব পথে যত স্বপ্নপোকাদের হাহাকার
তাদের খোঁজে বিরল বিস্তৃত এই ছায়াপথ
আমার খুব জানতে ইচ্ছে করে
কোথায় আছে সেই স্বপ্ননিবাস
যেখানে সবার অবিচ্ছেদ্য মিল
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৫ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




