আমার প্রেমিকার বর্ণনা চেয়েছিল
জনৈক সহপাঠী
তখন ভেবে পাইনি আজও ভেবে পাইনা
কখনো সে গোলাপ, জবা
কখনও কাঁঠালিচাপার সুঘ্রাণ
কখনো মাতাল জোয়ার
প্রেমের উপাখ্যান
এখনও দিতে পারিনা তার সঠিক কোনো
বর্ণনা
সে পড়ন্ত বিকেলে উড়ন্ত নীল ঘুড়ি
আমার ভাঙা ঘরের শান্তির দেবী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


