কেউ মাথায় হাত রেখে জিজ্ঞেস করেনি
কত দিনের অনাহারে ক্লান্ত কবি
কেউ আসেনি ছাড়িয়ে দিতে অনাদরের চুলের
জটা
কেউ দেয়নি পথ্য এনে জ্বরে যখন কেঁপেছিলো
শরীর
অনেকে বলে কবি একটা প্রেমপত্র লিখে
দাওনা
তোমার উপাখ্যান থেকে দুটো লাইন নিয়ে
কিন্তু সহসা কেউ নেয়নি এই বিকল মনের
খোঁজ
কত নারী তো করে গেল প্রেমের অভিনয়
আমি সব বুঝি সবার মনেরই রাখি খোঁজ
এখন বলে বড্ড সেকেলে
আর হচ্ছেনা আমাকে নিয়ে
কপাল একটা ছিলো বটে কবির
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



