somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নি- হুমায়ূন আহমেদ" - বই রিভিউ

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“নি- হুমায়ূন আহমেদ” .



নীলগঞ্জ হাই স্কুল নিয়ে হুমায়ূন আহমেদের কয়েকটি উপন্যাস আছে। এই উপন্যাসের পটভূমিও নীলগঞ্জ হাইস্কুলকে কেন্দ্র করে রচিত। উপন্যাসের উপজীব্য বিষয় হয়ে উঠেছে প্রকৃতিপ্রেম, ফিকশন এবং কিছুটা রোমাঞ্চ। ফিকশন থাকলেও, একে পুরোপুরি ফিকশন ধর্মী বই বলা চলে না। স্বাভাবিক ঘটনা প্রবাহের সাথেই সামান্য পরিমাণে ফিকশন মিশ্রিত ছিল।

“নি” বিশেষশ্রেণীর ক্ষমতাধর কিছু মানুষ। অনেক বছর পর পর প্রকৃতিতে একজন “নি” আসে। প্রকৃতি এদের অসীম সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে পাঠিয়েছে। উপন্যাসের মুল চরিত্র “মুবিনুর” একজন “নী”। তবে সে এই বিষয়ে অবগত নয়। মাঝে মাঝেই স্বপ্নে কিছু বুড়ো মানুষকে দেখতে পায়, যাদের কথা সে কিছুই বুঝে না।

নীলগঞ্জ হাইস্কুলের বিজ্ঞানের শিক্ষক মুবিনুর। বি.এস.সি এবং এম.এস.সি পাশ সিরিয়াস ধরনের মানুষ। মুবিনুর গ্রামের ভিটেবাড়ি বিক্রি করে উঠে এসেছে নীলগঞ্জে। এখানে পরিত্যক্তপ্রায় একটা বাড়িতে ভাড়া করে থাকেন। বাড়ি বিক্রির টাকা দিয়ে অনেকদিনের শখের একটা টেলিস্কোপ কিনেছেন। গ্রামের মধ্য দিয়ে বয়ে গেছে নদী। মুবিনুর প্রকৃতি প্রেমী মানুষ। নদীতে ভেসে বেড়ানো আর মাঝ নদীতে বসে জোছনা দেখার জন্য সে একটি নৌকাও কিনেছেন।

৮ বছর ধরে নীলগঞ্জে আছেন মুবিনুর। অত্যন্ত সময়নিষ্ঠ মুবিনুর কারো সাতেও নেই, পাঁচেও নেই। এখানকার লোকজন তাকে বেশ শ্রদ্ধা করে। ভেতরে ভেতরে তারা তাকে “গণিতের ডুবোজাহাজ” বলে ডাকে।

বিকেলে মুবিনুর নীলগঞ্জের সবচেয়ে ক্ষমতাবান ও ধনী ব্যাক্তি আফজাল সাহেবের মেয়ে “রূপাকে” পড়াতে যান। অসম্ভব সুন্দর, রূপবতী মেয়ে রুপা, এবার এসএসসি পরীক্ষা দেবে। এই মেয়ের অনেক কিছুই মুবিনুর বুঝতে পারেন না। মেয়েতি অসম্ভব বুদ্ধিমতি তবে পড়াশুনায় মন নেই। মাঝে মাঝে সে পড়া বন্ধ করে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে।
অদ্ভুত স্বভাবের এই স্যারটাকে রূপার ভাল লাগে। প্রায় সময়ই তিনি অন্যমনস্ক হয়ে কী যেন ভাবেন। রূপা অপলক স্যারের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই মানুষটার দিকে সারাজীবন তাকিয়ে থাকলেও মন ভরবেনা।

নীলগঞ্জ হাইস্কুলের জন্য “ফুড ফর ওয়ার্ক” প্রজেক্টে সরকারীভাবে ১০ বস্তা গম দেয়া হয়। হেডমাস্টার হাফিজুল কবির মুবিনুরকে দিয়ে সাইন করিয়ে গম আনেন। মূলত গম বরাদ্ধ হয়েছিল ১০০ বস্তা। বাকীগুলা উপজেলা অফিসের লোকজন খালাস করে দিয়েছে। উপর থেকে এই বিষয়ে খোঁজ করা হলে হেডমাস্টার মুবিনুরকে ফাসিয়ে দেয়……

ভারতের বিপক্ষে বাংলাদেশের ৩ বলে ২ রান নিতে না পারার পরাজয় ভুলার জন্য এই উপন্যাস পড়া শুরু করলাম।১০০ পৃষ্ঠার একটা বই। হুমায়ূন আহমেদের উপন্যাস হলে যা হয়, এক বসায় পড়া শেষ। মুবিন চরিত্রটিকে বেশ ভাল লেগেছে। একটু হেঁয়ালি, ভাবুক, প্রকৃতিপ্রেমী। রূপা চরিত্রটিও পছন্দের ছিল। উপন্যাসে একটা রোমাঞ্চকর আবেশের সৃষ্টি করেছে। আমার তো প্রায় প্রেমে পড়ি পড়ি অবস্থা!! নীলগঞ্জ হাইস্কুল নিয়ে উপন্যাসগুলো অনেক ভাল লাগে। পড়তে পড়তে নিজের স্কুল জীবনে হারিয়ে যাই। পুরো উপন্যাস জুড়ে একটা মোহনীয় শক্তি আছে। শেষ না করে উঠতে মন চাইবে না। সবশেষে বলতে চাই, এটি একটি গুড রিড উপন্যাস।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৮
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×