somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মকথন ২ - ফিরে দেখা (২০১০ সাল)

০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ম পর্ব : Click This Link


(অনেক কারণে ২০১০ সাল আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।প্রচুর আনন্দ,কষ্ট দিয়েছে আমাকে এ বছরটা।কতকিছু শিখেছি এ সময়টাতে!কত বাস্তব অভিজ্ঞতা হয়েছে আমার!কোন কিছুই ভুলবার নয়।যদি আমি বড় হয়ে ভালো কিছু করতে পারি,তবে এর পিছনে এ বছরটা দায়ী থাকবে।তাই এই বিশাল সময়টাকে অবহেলা করি কিভাবে?
গত কয়েকদিন ধরে ভাবছিলাম এ বছরটা সম্পর্কে কিছু একটা লিখব।হঠাৎ মাথায় এল সামুর কথা।মনে হল অভিজ্ঞতা শেয়ারের জন্য আপাতত সামুই বেষ্ট।তাই এখন এ পোষ্ট দিচ্ছি।পরে আরো লেখার ইচ্ছে আছে।)




আমি সে সময়টাতে বেশ দার্শনিক টাইপ হয়ে গিয়েছিলাম।না পড়ে নানা কথা চিন্তা করতাম,নানা কিছু আবিষ্কার করতাম।একদিন হঠাৎ মনে হল আমি স্বপ্ন আর লক্ষ্যের মধ্যকার পার্থক্যটা ধরতে পেরেছি।এ বিষয়টা হয়ত বা অনেকেই জানে,কিন্তু আমি তখন জানতাম না।তাই পার্থক্যটা ধরতে পারার পর বেশ ভালো লাগছিল।আমার কাছে তাদের মধ্যকার সম্পর্কটা এমন -

"স্বপ্নের সাথে যদি তা পূরণের তাগিদ যুক্ত হয়, তবেই তা লক্ষ্যে রুপান্তরিত হয়।
সুতরাং,স্বপ্ন < লক্ষ্য
বা, স্বপ্ন + তাগিদ = লক্ষ্য।"


স্যাররা স্কুলে প্র্যাকটিকেল খাতা নিয়ে বেশ ঝামেলা করছিল তখন।তাঁরা সিগনেচার করতে চান না।বেশ কায়দা করে ছেলেরা সাইন করাতো।আমি অত কায়দা-কানুন জানতাম না,তাই খাতা নিয়ে সরাসরি স্যারদের কাছে চলে যেতাম।তাঁরা সেগুলো সাইন করে দিতেন,আমি বাসায় চলে আসতাম।

জানুয়ারীর ৩০ তারিখ প্রথমবারের মত আমির খানের ‘গজিনি’ দেখি।এত ভালো লেগেছিল মুভিটা যে ঐদিন আর পড়তে পারিনি,সারাদিন গুনগুন করে গানগুলো গাচ্ছিলাম।পাশাপাশি অসিনের জন্য মন খারাপও লাগছিলো।মনে হচ্ছিল গজিনিকে গিয়ে দুইটা কষে লাথি মেরে আসি।

৩১ তারিখ স্কুলে যাই মডেল টেষ্টের খাতাগুলো আনার জন্য।জানতাম খাতা এনে লাভ নেই,তবুও গিয়েছিলাম সময় কাটাতে।গিয়ে দেখি ধুন্ধুমার কান্ড।স্যাররা অডিটোরিয়ামের মধ্যে কিছু খাতা রেখে চলে গেছেন,আর সবাই সেগুলো নিয়ে কাড়াকাড়ি করছে।ছেলে-মেয়ে সব মিলেমিশে একাকার হয়ে গেছে।আমি কোনমতে গা বাঁচিয়ে কিছু খাতা জোগাড় করি।এরপর এক বন্ধুর সাথে বাসে করে বাসায় চলে আসি।

সে বন্ধু আবার বলল যে ঐদিন বিকেলবেলা তার বাসায় যেতে হবে খেলার জন্য।আমি অবাক হয়ে যাই।পরীক্ষার বাকি মাত্র ১০ দিন,এমন সময় আবার কেউ খেলে নাকি?আমি দুর্বল গলায় তার কথার প্রতিবাদ করার চেষ্টা করি,কিন্তু সে চাপাচাপি করাতে শেষতক রাজি হই।কথা দিই,বিকেলে খেলতে তার বাসায় যাব।

ছেলেটার বাসা আমাদের বাসা থেকে বেশ দূরে,হেঁটে গেলে ১৫ মিনিটের মত লাগে।আমি তাই এত দূরে যেতে চাচ্ছিলাম না,কিন্তু সে কি মনে করে ভেবে রওয়ানা হই।যাবার সময় বাসায় বলে যাই যে তার কাছে যাচ্ছি কিছু নোট নেবার জন্য।এ কথা মা-বাবা দুইজনই বিশ্বাস করে।কিন্তু তারা যদি আসল কথা জানতে পারত,তাহলে আর আস্ত রাখত না।

একটা রিকশা জোগাড় করে দুরুদুরু বুকে যেতে থাকি আর আশেপাশে মুখ লুকিয়ে দেখতে থাকি।কারণ কেউ যদি দেখে ফেলে আমাকে জিজ্ঞেস করে “তুমি কোথায় যাচ্ছো?” তখন কি উত্তর দিব,এই কথা ভেবে মৃদু মৃদু ঘামছিলাম।

যাই হোক,শত বাধা অতিক্রম করে সেখানে যাই।গিয়ে দেখি খেলাই হচ্ছে না!মাথা গরম হয়ে যায়।ছেলেটার বাসায় গিয়ে তাকে বলি সব কিছু জোগাড় করে বাইরে চলে আসতে।এরপর আমি সেখানকার এক পুকুরের পাড়ে চলে যাই।কিছুক্ষণ বসে থাকার পর ছেলেটা আসে কিছু জুনিয়র ছেলেপিলেকে নিয়ে।আমি অবাক হই।কারণ সেখানে আমার মত এসএসসি পরীক্ষা দেবে এমন প্রচুর ছেলে আছে,কিন্তু একটাও বেরুচ্ছে না!পরে নিজের উপরেই রাগ উঠে।ভাবি,তারা কি আমার মত পাগল নাকি যে পরীক্ষার ১০ দিন আগে খেলতে আসবে?এত কিছু ভেবে মনটাই খারাপ হয়ে যায়।মনে হতে থাকে এখানে এসে ঠকেছি,না আসলেই পারতাম।

সেদিন কোনমতে খেলে বাসায় চলে আসি।এসে দেখি বাবা টিভিতে ক্রিকেট দেখছে।সেদিন সম্ভবত ভারত-শ্রীলঙ্কা খেলা হচ্ছিল।আমি সেটা দেখতে থাকি।কিন্তু বেশিক্ষণ পারি না,মা এসে উঠিয়ে দেয়।বলে সেই কথা যা আমি অপছন্দ করি, “পড়তে যাও।”


(চলবে)
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:২২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×