জ্ঞান ভালো জিনিস,জ্ঞান থাকা জরুরী ও বটে । তবে তার চেয়ে জরুরী বোধ হয় কান্ডজ্ঞান থাকা ।
আমাদের বহুৎ জ্ঞানীগুনী এলেমদার,সুশীল বালছাল আছেন যাদের জ্ঞান সমুদ্রের পানি সাত মহাসাগরের চেয়ে ও বেশী মাগার আফসোস তাদের কান্ডজ্ঞান ছাগলের লাদির চেয়ে ও পরিমানে কিঞ্চিৎ কম ।
মানুষের সমাজে আলোচনা, সমালোচনা, তর্ক,বিতর্ক,বিরুদ্ধ মত থাকবেই । মত প্রকাশ ও মতাদর্শ প্রচারের স্বাধীনতা মানুষের মৌলিক অধিকার । এমন কি মানুষ একবেলা কম খেয়েও নিজের কথা বলতে চায় । আমরা নিশ্চয়ই এমন একটা সমাজ চাই যে সমাজ হবে বহুরৈখিক যে সমাজে নানা চিন্তা,দর্শন,ভাবনা ও মতবাদ প্রকাশের নিরাপত্তা থাকবে । আমি আপনার মতবাদের বিরোধী হতে পারি কিন্তু অবশ্যই আপনার মতবাদ প্রচারের স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে তার জন্য আমি ও জোর দাবী জানাবো ।
এটাই তো সভ্য মানুষের কাংখিত সমাজ ।
কিন্তু সমস্যা হলো আমরা কি মানুষের সমাজে শুয়োর ও শ্বাপদদের কে ও মতাদর্শ প্রচারের সুযোগ করে দেবো? বিশেষতঃ আমরা যখন জানি এই শুয়োরের দাঁতে ও শ্বাপদের ফনায় এখনো আমাদের স্বজনদের রক্ত ও মৃত্যু লেগে আছে ।
ব্লগ হোক আমাদের কাংখিত সুন্দর সমাজের মডেল । এখানে নানা বিষয় নিয়ে আলোচনা,সমালোচনা,তর্ক, বিতর্ক হোক । কেউ যদি মনে করেন ইসলামী জীবনদর্শন প্রচার করবেন,অবশ্যি তিনি তা করবেন । কেউ যদি মনে করেন নাস্তিকতাই সত্য সেটা প্রকাশ করার সম্পুর্ন অধিকার ও তার আছে ।
কিন্তু কোন শুয়োর ও শ্বাপদের মতাদর্শ প্রচার করতে দেয়া হবেনা । কারন এই শূয়োর ও শ্বাপদেরা মানুষের সকল মতাদর্শের বিরোধী । এদের মতাদর্শ প্রচার রুখতে হবে যেনো মানুষ তার ভিন্ন ভিন্ন মতাদর্শ নিরপদে প্রচার করতে পারে,হতে পারে মানুষের এইসব মতাদর্শ পরস্পর বিপরীত । তবু তো মানুষেরই মতাদর্শ ।
আর যদি ঘাতক দালাল জামাতের মতাদর্শরে শুয়োর ও শ্বাপদের মতাদর্শ মানতে কারো আপত্তি থাকে, এই মতাদর্শের গলা টিপে ধরতে কারো সুশীল হৃদয়ে কষ্ট লাগে তাইলে তারে বলতে পারি- আপনার জ্ঞান আছে জনাব,মাগার কান্ডজ্ঞান নাই । আপনে থামলেই ভালো লেগে
মনুষ্য সমাজে শুয়োর ও শ্বাপদের মতাদর্শ প্রচার করতে না দেয়াটাই মানবিক দায়িত্ব
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমার সোভিয়েত শৈশব

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই... ...বাকিটুকু পড়ুন
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
=ভালোবাসার কাব্য=

মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি নাকি ক্ষমতানীতি

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।