somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুযের সাথে বিচ্ছেদ ও তারপর ...

০৮ ই নভেম্বর, ২০০৬ সকাল ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিনাক্সের সাথে আমার পরিচয় ঠিক দুই বছর আগে । জামর্ানী আসার কিছুদিন পরেই একটা লেকচার এ্যাটেন্ড করার সুযোগ হয় । লেকচারটা ছিলো রিচার্ড স্টলম্যানের । রিচার্ড স্টলম্যান (Richard Stallman) সম্পর্কে যারা জানেন না তাদের উইকিপিডিয়াতে একটা সার্চ দিতে অনুরোধ করি । অরুন্ধতি রায় একবার বলেছিলেন মানব জাতি তার মহামানব তৈরীর কোটা শেষ করে ফেলেছে । স্টলম্যানকে জানার পর মনে হয়েছে অরুন্ধতি ভুল বলেছিলেন । হ্যা, স্টলম্যানকে আমি মহামানবই বলবো ।
মূলত: প্যাটেন্ট নিয়ে স্টলম্যানের লেকচারটা শুনেই আমি প্রথম লিনাক্স সম্পর্কে উৎসাহী হই । লিনাক্স নিয়ে যারা নাড়াচাড়া করেছেন তারা সকলেই জানেন যে লিনাক্সের অনেকগুলো ডিস্ট্রিবিউশন আছে । রেডহ্যাট, ফেডোরা কোর, সুযে, ইউবুন্টু নামে এগুলো পরিচিত । আমার মতে নতুন ইউজারদের এরকম একটা ডিস্ট্রিবিউশন বেছে নেয়া উচিত যেটা সহজ ও যার সাপোর্ট সহজলভ্য । এখানে সাপোর্ট বলতে বোঝাচ্ছি ইউজার যেখান থেকে সাপোর্ট পাবে । এটা বন্ধু বান্ধব হতে পারে আবার কোন অনলাইন কমিউনিটিও হতে পারে । তো যাই হোক, সবদিক বিবেচনা করে আমি সুযে (SUSE) লিনাক্স ব্যবহারের সিদ্ধান্ত নেই । আমার দ্্বিতীয় ও তৃতীয় পছন্দ ছিলো ফেদোরা কোর আর ইউবুন্ট ু।
অল্প কিছু ঝামেলার পর ইনস্টল করেও ফেললাম সুযে । এরপর থেকেই উইন্ডোজকে এড়িয়ে চলা শুরু আমার ।
সবকিছুই ভালোভাবে চলছিলো গত অক্টোবর পর্যন্ত । এরপন গত একমাসে আমরা দু'টো ঘটনার কথা জানতে পারি যেটা পুরো ওপেন সোর্স কমিউনিটিকে একটা শক্ত ঝাকুনি দেয় । প্রথম ঘটনাটা ঘটায় ওরাকল । তারা হঠাৎ করে ঘোষনা দেয় তারা এখন থেকে রেড হ্যাট লিনাক্সের সাপোর্ট দেবে । এর মাধ্যমে ওরাকল সাভর্ার মার্কেটে সবচেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রিবিউশন রেড হ্যাটকে এক কঠিন পরীক্ষার সামনে দাড় করিয়ে ফেলে । সাদা চোখে ওরাকলের এ পদক্ষেপে দোষ দেখার কিছু নেই । ব্যবসা করার অধিকার সবারই আছে এবং রেডহ্যাট নিজেও কোন দানছত্র খুলে বসেনি । আপত্তিটা আসে আদর্শিক দিক থেকে । ওরাকল নিজে ক্লোজড সোর্স কোম্পানী হয়ে ওরা এখন ওপেন সোর্সের উদারতাকে নিজের ব্যবসার কাজে লাগাচ্ছে ।
দ্্বিতীয় ঘটনা আরো মারাত্নক । এভিল কিং মাইক্রোসফট সপ্তাদুই আগে ঘোষনা দিয়েছে যে তারা নাকি সুযে লিনাক্সের ডিস্ট্রিবিউটর নভেল নেটওয়ার্কের সাথে ওপেন সোর্স সফটওয়্যারের মাইক্রোসফট কমপ্যাটিবিলিটি বাড়ানোর ব্যাপারে কাজ করবে । এজন্য তারা নভেলকে 442 মিলিয়ন ডলার দেবে । মাইক্রোসফট এমন একটা কোম্পানী যেটা সুচ হয়ে ঢোকে লাঙ্গল হয়ে বের হয় ।
উপরের দুটো ঘটনা আমাকে প্ররোচিত করেছে এমন একটা লিনাক্স ডিস্ট্রিবিউশন ব্যবহার করা যেটা প্রপাইটরি কোম্পানীগুলোর রাহুমুক্ত । সুযে লিনাক্সকে ডাম্প করে এজন্য আমি বেছে নিয়েছি ইউবুন্টু লিনাক্স এজি এফট ভার্সন । কিছু ক্ষেত্রে এটা এককথায় অসাধারন । কিছু ক্ষেত্রে এটা একেবারেই ডাম্ব । তবে সবকিছু মেনে নিয়েই ইউবুন্টুর পেছনে সময় দিচ্ছি । সময় দিচ্ছি এমন একটা প্রচেষ্টার সাথে যেটা ব্যবসা বুদ্ধির বাইরে একটা মানবিক প্রচেষ্টা ।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৬ দুপুর ২:৫৬
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত ছাড়া আমাদের চলেই না ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:৩৫


ছবিতে যাকে দেখছেন তিনি জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন টুকু। জুলাইয়ের বিশ তারিখের পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কোথায় ছিলেন কী করছিলেন কেউ জানত না। আজ হঠাৎ... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:০০

‘কায়কোবাদ’- মহাকবিকে জানার এক নির্ভরযোগ্য গবেষণাগ্রন্থ

বাংলা সাহিত্যের প্রবাদপ্রতিম কবি, মহাকবি কায়কোবাদ-এর ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণানুষ্ঠানে মোড়ক উন্মোচন হয়েছে এ. এস. আশরাফউদ্দিন আহমেদ সম্পাদিত গবেষণাধর্মী গ্রন্থ ‘কায়কোবাদ’-এর। সম্পাদক মহোদয়... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×