somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তির নিরাপত্তা কতটুকু এখানে

০৫ ই মার্চ, ২০০৭ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যতদুর মনে পড়ে সামহোয়ারের প্রথম খবরটা পাই কোন পত্রিকায় । সাথে সাথে রেজিস্ট্রেশন করে ফেলি । অন্যসবজায়গার মতো আমি এখানে নিজের নাম নিয়েই একটা ব্লগ খুলি । একসময় বাংলা একটা ওয়েবসাইটের সাথে যুক্ত ছিলাম । সেকারনেই এখানে ঢুকতাম দেখি-এরা-কি-করছে মনমানসিকতা নিয়ে । পরে পরে একটার পর একটা ভালো ভালো নতুন ফিচার যোগ হতে দেখে আঠার মতো লেগে থাকলাম । নিজেরা যেটা করতে পারিনাই সেটা কেউ করতে পারছে দেখে ভালো লাগতো । ভালো ভালো চিন্তাশীল লেখার সাথে সাথে ঢাকায় নিজের সার্কেলের কিছু পরিচিত মুখও দেখতে পেতাম । জানতে পারতাম তাদের এখনকার চিনত্দাভাবনা ।
এসবের মধ্যেই মাঝে মাঝে দেখতাম কিছু নেটদস্ু্য এসে ফ্রন্ট পেইজে নোংরা পোস্ট দিতে । সাইটের ভালো চায় এরকম কিছু ব্লগাার দেখেছি আর কিছু না পেরে ফ্লাডিং করে করে প্রথম পাতা থেকে পোস্টগুলো সরাতে । আমি নিজেও একদিন সারারাত জেগে বসে থেকে একাজ করেছি । নিজেকে প্রবোধ দিয়েছি এ বলে যে ঢাকায় ওরা এখন ঘুমোচ্ছে । সকালে অফিসে গিয়ে ঠিক করে ফেলবে । তারা সকালের দিকে সাইটের ওসব পোস্ট মুছেও দিতো । তো এরকম টম এ্যান্ড জেরী খেলা ভালোই চলছিলো । নেটদস্যুরা নতুন নতুন নিক রেজিস্ট্রেশন করে নতুন নতুন পোস্ট ছাড়তো । বস্নগাররাও ফ্লাডিং করে সেগুলো সরাতো ।
সমস্যা দেখা দিলো তখনোই যখন দস্যুরা সাইটের লুপহোলগুলো খুজতে খুজতে একেবারে সাইটের এ্যাডমিন সেজে বসলো । রাতারাতি কিছু ব্লগারের পোস্ট হাওয়া হলো । চোর নামের এক বস্নগারের পোস্ট ডিলিট হলো । তার মধ্যে একটা ব্যাকআপসহ ! অপরিসীম ধৈর্যের অধিকারী অনেক ব্লগার নানা উপদেশ আবেদন অভিযোগ নিয়ে পোস্ট মন্তব্য করে গেলো । ওগুলোতে কান না দিয়ে বাংলাদেশের টিপিকাল কতর্ৃপক্ষ শ্রেনীর মতো সাইটের ডেভলপাররাও উটপাখি নীতি মেনে চলতে থাকলো । বিএনপি সরকার যেমন সন্ত্রাসবাদ নেই নেই বলতে বলতে একদিন 64 জেলায় একসাথে একটা বড়ধরনের *ো*ামারা খেলো, এদেরকেও আজ এরকম একটা খেতে দেখলাম । নোটিশবোর্ড আইডি হাইজ্যাক করে এক বিশিষ্ট দস্্যু আমার এই পোস্ট লিখতে লিখতে প্রায় 2000 মনত্দব্য করে ফেলেছে ।
মডারেটর/এ্যাডমিন প্রজাতীর সাথে কোনকালেই আমার তেমন ভাবভালোবাসা হয়নি । অল্প বয়স হলে এদের এই দুর্গতি দেখে হয়তো হেসে গড়াগড়ি খেতাম । কিন্তু আমি এখন কেন যেন সেরকম কোন অনুভুতি নিজের মধ্যে দেখছি না । আমি দু:খিত হচ্ছি । আমি শংকিত হচ্ছি । দু:খিত হচ্ছি বাংলা ব্লগিংকে যারা মাস লেভেলে নিয়ে আনলো তাদের দুর্গতি দেখে । তাদের বিশ্বাসযোগ্যতা মাটিতে গড়াতে দেখে । শংকিত হচ্ছি নিজের নিরাপত্তার কথা ভেবে । আজকের নোটিশবোর্ড আইডি যেখানে হ্যাক হতে পারে সেখানে আমার আইডিও যেকোন সময় হ্যাক হতে পারে । নিরাপত্তার এই লুপহোপ ধরে কোন দসু্য বস্নগারদের মধ্যে সম্পর্ক খারাপ করতে পারে । আমার নাম নিয়ে হয়তো কোন পরিচিত বস্নগারের বস্নগে গিয়ে মনত্দব্য করে আসবে যেটা আমার সাথে তার সম্পর্ক খারাপ করবে । হয়তো দেখা যাবে সেই হ্যাকড মন্তব্য আবার বই আকারে বইমেলায় বেরিয়ে যাবে ! মাঝখানদিয়ে আমি ধরা ।
পরীক্ষা মাথায় নিয়ে এইসব প্যাচাল পাড়ার কোন ইচ্ছাই ছিলো না । উটপাখি নীতিমালায় বিশ্বাসী নোটিশবোর্ড এটা খুলে দেখবে না বলাই বাহুল্য । ওরা এমনকি আমার কোন মনত্দব্যেরও কোন জবাব দেয় নাই কখনো । ওরা হয় নিজেদের ঠু স্মার্ট ভাবে । সমস্ত সমস্যা নিজেরাই জানে এরকমটা মনে করে । আর কারো কথা শোনার দরকার নাই । অথবা ওরা হয়তো ভাবে এসব আবালের (রাগইমনের উপাধি ব্যবহার করলাম) কথা শুনে শুধু শুধু সময় নষ্ট । আমি শেষেরটাই ধরে নিলাম ।

আমি রাতে ব্লগে কিভাবে একটা পোস্টে এতগুলো মন্তব্য হলো সেটার একটা ধারনা দেবার জন্য একটা স্ক্রিন ক্যাপচার করেছি । 2 মিনিট লম্বা । 20 মেগা সাইজ । ডাউনলোড করে দেখতে পারেন ।
[link|http://www.esnips.com/web/Whatreallyhappened/| Bwm
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০০৭ সন্ধ্যা ৭:৪৭
৪০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×