somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিতর্ক পোস্ট : বিহারীদের নাগরিকত্ব দেয়া হবে কি হবে না

১২ ই মার্চ, ২০০৭ সকাল ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে নেটে একটা নিউজ দেখলাম । নিউজ পড়ে যেটা জানা গেলো সেটা হলো জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন বাংলাদেশে আকটে পড়া বিহারীদের নাগরিকত্ব দেবার আহবান জানিয়েছে । এটা নিয়ে একটা বিতর্ক শুরু করা যাক । এদের নাগরিকত্ব দেবার পক্ষে কি যুক্তি আর পক্ষে না থাকলে কি যুক্তি সেটাই বলেন সবাই ।

বিতর্ক শুরু করার আগে কয়েকটা বিষয় খিয়াল কইরা ।
১. বিহারীরা সাধারণভাবে ৭১ সালে পাকিগো সহায়তা করছিলো । ওরা একটা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলো মনে কইরাই আলোচনা আগাবে । [ইটালিক]সাধারণভাবে[/ইটালিক] শব্দটা একটু খিয়াল কইরা ।
২. জবানে ভদ্রতা বজায় রাখবেন দয়া কইরা । ভদ্রতার সংজ্ঞা আমি যেইটা দিমু সেইটাই এখানে বলবত থাকবে । নিজে সংজ্ঞা ঠিক করতে মনস্থ করলে সেইক্ষেত্রে তারা সেটা নিজ দায়িত্বে নিজেগো ব্লগে প্রয়োগ করবেন ।
যাউক, আলোচনা শুরু করার আগে কয়েকটা পয়েন্ট উস্কায়া দেই ।

[গাঢ়] যারা একাত্তরে পরে জন্মগ্রহন করেছেন অথবা তখন নাবালক ছিলেন তাদের ক্ষেত্রে কি ভাববো [/গাঢ়]
প্রথমত: একটা দেশে জন্মালে সেই দেশের নাগরিকত্বের ওপর একটা অধিকার আপনা আপনি জন্মায় । এখন পূর্বপুরুষের পাপের দায়ভার এরা কেন নেবে । এরা যদি বাংলাদেশ রাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রদর্শন করে তাহলে তাদের নাগরিক ঘোষণা করতে বাধা কোথায় ?
দ্বিতীয়ত: কেউ যদি চায় সে আনুগত্য আনবে না তাহলেও কি তারা নাগরিকত্বের যোগ্যতা অর্জন করবে ? আমরা কি সেক্ষেত্রে তাদের বাড়ী বাড়ী গিয়ে পাসপোর্ট দিয়ে আসবো ? নাকি চেষ্টা তদ্বির করবো পাকিস্তানিরা তাদের যেন চার্টার্ড প্লেনে করে নিয়ে যায় ? সেটাতে খুব একটা সফলতা আসবে বলে মনে হয় না । পাকিরা ওগো নিতে কোনকালেই আগ্রহ দেখায় নাই । আর আমাগো সরকাররাও ওই ইস্যুটাতে আলোচনা আগায় নিতে পারে নাই ।

[গাঢ়] যারা ৭১এ প্রাপ্তবয়স্ক ছিলেন তাদের ক্ষেত্রে কি চিন্তা [/গাঢ়]
এদের মধ্যে ধারণা করি দুইটা গ্রুপ ছিলো । একটা গ্রুপ ছিলো যারা প্রত্যক্ষভাবে পাকিগো সাথে যোগ দিছিলো তারা আর আরেকটা গ্রুপ ছিলো যারা হয় নিস্ক্রিয় সমর্থক ছিলো নয়তো পাকিগো বিরোধীতা করছে।

প্রথম দলটার ক্ষেত্রে যেটা বলা যায় সেটা হলো এদের সরাসরি যুদ্ধাপরাধীর কাঠগড়ায় দাড় করানো উচিত। আমি কোথায় যেন একসময় পড়েছি এরকম একটা কথা যে প্রচলিত আইনেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব । কারো মনে থাকলে কনফার্ম কইরেন ।

আর দ্বিতীয় দলের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের আইডেনটিফাই করা নিয়ে । একদিক দিয়ে দেখলে এই সমস্যা প্রথম দলটার ক্ষেত্রেও আছে । আমরা কিসের ভিত্তিতে বাছাই করবো কে দোষী আর কে দোষী না ? আমাদের হাতে কি উপযুক্ত তথ্যপ্রমান আছে ? আদালতে দাড় করানোর মতো ? আর সেই বাছাই পদ্ধতির কনফিডেন্স ইন্টারভাল কতো ধরবো ?

এইখানে মনে রাখা দরকার, এইকথাগুলো আমার মন্তব্য বা চিন্তাভাবনা কোনটাই না । বিতর্ক শুরু করার একটা প্রক্রিয়া হিসেবে এটাকে দেখতে হবে ।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×