ব্লগের নতুন ভার্শনের ওপর মোটের ওপর সবাই ক্ষ্যাপা । ক্ষ্যাপার কারন বহুমুখি ও ব্যাপক । ডিজাইন ভালো না, আগের বোল্ড, ইটালিক, লিংক করার সিস্টেম কাজ করে না, ইউনিকোড না কি কি সব আনা হয়েছে যেটার কারনে ফন্টের অবস্থা ফর্দাফাই । এই সবগুলোর ভেতর সবচেয়ে বেশী গালি পড়েছে ইউনিকোডের ওপর । এটা অনেকে দেখতে পারছেন না আর পারলেও টাইপ করতে গিয়ে টের পেয়েছেন তাদের আবার নতুন করে টাইপ শিখতে হবে । যারা আমার মতো শখের বাংলা টাইপিস্ট তাদের হয়তো তাড়াতাড়ি শিখা লইতে বলা যায় কিন্তু যাদের পেশাগত কারনে বিজয় কিবোর্ড ব্যবহার করাই লাগে তাদের ঐ উপদেশ দেয়া যায় না । একারনে আমি আরিফ জেবতিকরে বলেছিলাম ওয়ার্ড ফাইলে বিজয়ে টাইপ করে সেটা মাহবুব মোর্শেদ অরূপ কামালের কনভার্টার দিয়া কনভার্ট মাইরা পেস্ট করতে । এইটা বড় পোস্টের ক্ষেত্রে হয়তো ঠিকাছে কিন্তু এক বাক্যের মন্তব্য পোস্ট করতে ঐ প্রসেস একটু বেশী হয়ে যায় ।
তো এই সমস্যার একটা সমাধান আজকে হঠাৎ করে পেয়ে গেলাম । যেটা করতে হবে সেটা হলো অভ্র ৪.০২ ভার্শন (লেটেস্ট) ইনস্টল করতে হবে । এরপর সামহয়ারের টেক্সট টাইপ করার ফিল্ডে কারসর নিয়ে উপরে ঝুলতে থাকা অভ্র টুলবারে বাংলা সিলেক্ট করুন । তারপর প্রায় মাঝামাঝি জায়গায় নীল রঙের চাক্কা টাইপ আইকনটা টিপা দিয়া দ্বিতীয় অপশনটা (use old style typing)সিলেক্ট করে দেন । এরপর আরামসে সামহয়ারের টেক্সট ফিল্ডে বিজয় কি বোর্ডে টাইপ করতে থাকেন ।

ভালো কথা এই পোস্ট যারা গোয়ার্তুমীজনিত কারনে বিজয় কিবোর্ড ব্যবহার করবেনই বলে ঠিক করেছেন তাদের জন্যও ।
অভ্র ডাউনলোড লিংক
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


