১. দেশে এখন ল'মেকার বা লেজিসলেটর কারা ?
গতকাল যায়যায়দিনে একটা খবর দেখলাম । ওখানে জানলাম বিডিআর বিভিন্ন মন্ত্রনালয়ের কাছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের খসড়া পাঠিয়েছে ।
কিছু প্রশ্নের উত্তর ঐ নিউজে পেলাম না । খবর বলছে আইনের খসড়াটি বানিয়েছে বিডিআর । আমি যতদুর জানি আইন বানায় যারা তাদেরকে পশ্চিমা দেশগুলোতে বলে ল'মেকার বা লেজিসলেটর । বাংলাদেশে যেহেতু সংসদীয় গণতন্ত্র প্রচলিত সেহেতু এখানে আইন বানানোর কথা সংসদের বা নির্বাচিত সরকারের । তা না হয়ে বিডিআর কিভাবে ও কবে থেকে আইনপ্রনেতা হয়ে উঠলো ?
২. ছাত্ররাজনীতি নিয়ে সিদ্ধান্ত দেবার মালিকও কি তাহলে ফৌজিরা ?
এটাও যাযাদির
নিউজ । এক গোল বা চারকোনা টেবিল বৈঠক হয়েছে ছাত্ররাজনীতি নিয়ে । ছাত্ররাজনীতি নিয়ে নানা ধরনের নসিহত সেখানে করা হয়েছে । নতুন না ব্যাপারটা । নতুন যেটা সেটা হলো আলোচকদের প্যানেল । বক্তাদের লিস্টটা দেখেন একবার ।
"অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন ড. পিটার হালদার। এছাড়া রিটায়ার্ড মেজর জেনারেল গোলাম কাদের, রিটায়ার্ড কর্নেল আবদুল লতিফ মল্লিক, গ্রুপ ক্যাপ্টেন নজরুল ইসলাম, মোঃ তানজিম উদ্দিন আহমেদ, হাবিবুর রহমান প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন। "
তো, আমরা দেখলাম ফৌজি মামারা লেজিসলেটর হয়ে এখন ছাত্ররাজনীতি কিভাবে চলবে সেটাও ঠিক করছেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







