ডঃ ইউনুস নিয়ে আমি প্রথম জানি জাফর ইকবালের লেখা পড়ে। অস্ট্রেলিয়ায় থাকার সময়ও দেখেছি যারা বাংলাদেশকে চিনতেন, তারা প্রায় সবাই হয় বন্যা-দারিদ্র অথবা ডঃ ইউনুসের কারনে বাংলাদেশকে চিনতেন।
নরওয়েতে কয়েকবার ট্রেনিং করতে গিয়েছিলাম। ইউনুস সাহেব নোবেল পাওয়ার পরের বছরও যাওয়া হয়। একটি সেশনে বিভিন্ন দেশের মানুষ ছিল। বাংলাদেশ থেকে সেবার আমরা ৬-৭ জন ছিলাম। আমাদেরকে পরিচয় করিয়ে দেবার পর বলা হলো আমরা বাংলাদেশের লোক, ডঃ ইউনুসের দেশের লোক। একথা শুনার পর উপস্থিত সবাই আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন আমরা সবাই একেকজন ক্ষুদে ডঃ ইউনুস, তখনই একটা যুগান্তকারী ফর্মুলা দিয়ে একেবারে পৃথিবী উল্টে দিতে পারতাম!!!
দেশকে নিয়ে এমন গর্বিত হবার সুযোগ আমার জীবনে খুব বেশী আসেনি।
ডঃ ইউনুসের একেকটি বিশ্বসেরা পুরস্কার জেতায় আমি কখনো অবাক হইনা। মনে হয় যেন এগুলো জেতা তারই কেবল অধিকার, বাংলাদেশের অধিকার।
ডঃ ইউনুস মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গড়ার পেছনে অনেক অবদান রেখেছিলেন। এই ২য় মুক্তিযুদ্ধে তিনি এখনো কোন ভূমিকা রাখেননি, এটা আমাকে অনেক মনোকষ্ট দেয় ঠিক, কিন্তু আমি নিশ্চিত জানি তিনি আমাদের সাথেই আছেন। তিনি সবসময় বাংলাদেশের সংগেই থাকবেন, এটাই স্বাভাবিক ধরে নেই।
আমি ব্যাক্তিগতভাবে মনে করি তিনি রাজনীতিতে নামতে চেয়েছিলেন বলে হাসিনা ও অন্য রাজনীতিবিদরা তার উপর যেমন ক্ষেপেছিলেন, তাই হয়তো তিনি এখনো শাহবাগ বিষয়ে চুপ হয়ে আছেন।
হাসিনা বাংলাদেশের অল্প যে কয়টি বড় সর্বনাশ করেছে, আমার মনে হয় ডঃ ইউনুসকে তার প্রাপ্য সম্মান না দেয়াটা সেগুলোর অন্যতম।
স্যার, অনুরোধ করি, দেশের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে, আপনি ব্যক্তিগত দুঃখ, মনোবেদনা ভুলে গিয়ে এই ২য় মুক্তিযুদ্ধে যোগ দিন। ৭১ এর মতো এই দেশের আপনাকে আজো বড় প্রয়োজন। দেশ মাতার এই চরম প্রয়োজনের সময় দয়া করে চুপ করে থাকবেন না।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




