নোট ২: পরিবেশ বিশেষজ্ঞ ও জনমতের উপেক্ষা করে সরকার এই কেন্দ্র নির্মান করতে যাচ্ছে।
সরকার তিস্তার পানি এখনো আনতে পারে নাই। ভারত এক মমতাকে রাজী করাতে না পেরে তিস্তা চুক্তি এখনো ঝুলিয়ে রেখেছে। কিন্তু হাসিনার সরকার দেশের জনগন, পরিবেশ বিশেষজ্ঞ কারো ধার ধারে না। ইন্ডিয়ার সাথে এই চুক্তিটি বিশেষজ্ঞদের ও জনগনের মতামতকে উপেক্ষা করে তড়িঘড়ি করে করল। সারা বাংলাদেশে কি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আর জায়গা পাওয়া যাচ্ছে না? কেন কর মওকুফ করতে হবে? কেন বাড়তি সুবিধা দিতে হবে? আমরাতো কোন চুক্তিতেই বাড়তি সুবিধা দুরে থাক, ন্যায্য অধিকারও পাইনা?
আওয়ামী লীগের এই অতি ইন্ডিয়াভক্তি তাদের ভবিষ্যতের জন্য কাল হয়ে দাড়াবে, একথা নিশ্চিত করে বলতে পারি। আফসোস হাসিনা ও আওয়ামী লীগ আরেকটা বড় ভুল করল।
বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু সুন্দরবনের বিনিময়ে নয়।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




