বিজিএমইএ থেকে যে বলা হচ্ছে এ ঘটনার প্রচারে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। জনাব, আপনারা যদি এ ধরনের ঘটনাগুলো যেন না হয়, সেটা নিশ্চিত করতে পারতেন, তাহলে এ প্রশ্ন আসতো না। এখন বরং আপনাদের এটা প্রমান করা উচিত যে, আপনারা এ ধরনের ঘটনা সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করেন। তাহলে হয়ত আপনাদের ভাবমূর্তি কিছুটা হলেও রক্ষা পেতে পারে। বিদেশী ক্রেতারা আপনাদের মতো বেকুব, মুনাফালোভী না।
এ শিল্পকে বাচাঁতে হলে প্রথমেই সাভার ট্র্যাজেডির হোতাদের খুজেঁ বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এরপরই বিগত দিনগুলোতে এ ধরনের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোর বিচারও নিশ্চিত করতে হবে। এরসাথেই এ ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে যেন আর না হয়, সে উদ্যেগ দিতে হবে। কোন ব্যবসা শুধু অল্প সময়ে অনেক মুনাফার পরিকল্পনায় দীর্ঘদিন টিকতে পারেনা। এখনই শেষ সময় সঠিক, দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই শিল্পকে এগিয়ে নিয়ে যাবার।
আমাদের ক্ষমতাসীনদের কি সময় হবে এ বিষয়গুলো দলীয় সংকীর্নতার উর্দ্ধে উঠে নিশ্চিত করার? বাংলাদেশের সবচে বড় একটি শিল্পকে রক্ষা করতে এগিয়ে আসার?
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


