আশির দশকে যে ক’জন নায়িকা হিন্দী চলচিত্রে খোলামেলা অভিনয়ের মাধ্যমে আলোচিত হয়েছিলেন তাদের মধ্যে মন্দাকিনী অন্যতম।
মন্দাকিনীর পুরো নাম মন্দাকিনী ঠাকুর। তিনি ৩০ জুন, ১৯৬৯ সালে ইন্ডিয়ার উত্তর প্রদেশের মেরুতে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন ব্রিটিশ এবং মা কাশ্মিরী মুসলিম। তিনি দীর্ঘদিন দাপটের সাথে হিন্দি চলচিত্রে অভিনয় করে গেছেন। মাত্র ষোল বছর বয়সে মন্দাকিনী রাজ কাপুরের বিগ বাজেটের ছবি “রাম তেরী গঙ্গা মাইলী” ছবিতে উত্তাপ ছড়ানো অভিনয় করে সাড়া ফেলে দেয়। এ ছবিতে মন্দাকিনীর পাহাড়ী ঝর্নায় গান গাইতে গাইতে গোসলের দৃশ্য এবং সন্তানকে দুধ পানের দৃশ্য দর্শকদের মধ্যে আলোচনার ঝড় তোলে। গানের দৃশ্যে সাদা রংঙের ভেজা কাপড় শরীরের সঙ্গে লেগে থাকতে দেখা যায়। আর তার ভেতর দিয়ে তার স্তন জোড়া স্পষ্ট ফুটে ওঠে। সেন্সর বোর্ড দৃশ্যগুলো বাদ দিতে চাইলেও পরিচালকের দৃশ্য দুটির যথার্থতা তুলে ধরে এবং ছবিটি আনকার্ট ছাড়পত্র পায়। ছবিটি যথেষ্ট ব্যবসা সফলও হয়। এরপর আরও অনেক ছবিতে অভিনয় করলেও উপরোক্ত ছবির জনপ্রিয়তাকে টপকাতে পারেনি।
হিন্দি চলচিত্রের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে প্রচার ছিল। কিন্তু মন্দাকিনী বরাবরই তা অস্বীকার করতো। ১৯৯৬ সালে “জারদার” ছবির মুক্তির পরই তিনি চলচিত্র জগৎ ত্যাগ করেন। ১৯৯০ সালে মন্দাকিনী বৌদ্ধ ধর্মাবলম্বী ডঃ কাগয়ার টি. রিনপোচি ঠাকুর-কে বিয়ে করেন। রাবজি নামে তাদের একটি কন্যা সন্তান আছে। বর্তমানে দালাইলামার একজন অনুসারী হিসেবে মন্দাকিনী এবং তার স্বামী মিলে একটি তিব্বতীয়ান মেডিসিন কেন্দ্র পরিচালনা করছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



