
নাম তার মুমতাজ। বাবা আব্দুল সালেম আশকারী ও মা সাদি হাবিব আগা। মাত্র ১২ বছর বয়সে মুমতাজ হিন্দি সিনেমায় অভিনয় শুরু করেন। তেরিমেরি স্বপ্নে ও খিলোনা ছবিতে তার অভিনয় তাকে স্বরনীয় করে রেখেছে। খিলোনা ছবিতে তার অভিনয় তাকে ফিল্মফেয়ার বেষ্ট অ্যাকট্রেস এওয়ার্ড এনে দেয়।
বলিউড জগতে অনেকে তাকে তার সময়ের সেক্স সিম্বল হিসেবে সমালোচনা করে থাকে। মুলত: এক্ট্রা হিসেবে সিনেমা জগতে প্রবেশ করলেও আপন প্রতিভার গুণে মুমতাজ হিন্দি ফিল্ম জগতে দাপটের সঙ্গে নিজেকে তুলে ধরে। প্রথম দিকে ছোটখাট চরিত্রে অভিনয় করলেও পরবর্তীতে বিগ বাজেটের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় প্রতিভার স্বাক্ষর রাখেন।
শতাধিক ছবিতে তিনি অভিনয় করেন। এর মধ্যে তেরি মেরি স্বপ্নে, রূপ তেরে মাস্তানা, আপ কি কসম, আয়না, অপরাধ অন্যতম। অপরাধ জগতের কিংদের নিয়ে নির্মিত ছবি “অপরাধ” তার একটি আলোচিত ছবি। এ ছবিতে শুধুমাত্র কালো রংঙের বিকিনি পড়ে সমুদ্রের পানিতে ফিরোজ খানের সঙ্গে তার দৌড়ঝাপ সে সময় দারুন হইচই ফেলে দেয়। ছবিটি দেখতে দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়ে। সত্তরের দশকের ছবিতে এ ধরনের সাহসী অভিনয়ে ছবিটি ব্যাপক ব্যবসা সফল হয়। মুমতাজ মায়ুর মাধুভানীকে বিয়ে করেন ১৯৭৪ সালে। তাদের ঘরে দু’ কন্যা সন্তান আছে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



