যারা ভালোবাসার কাঙ্গাল, তাদের কখনো ভালোবাসার লোভ দেখাতে নেই, যদি নাই পারো সঙ্গী হতে, মিছে হাত বাড়িয়ে ডেকো না,
ভবঘুরে অভিমানী এই মনটাকে আর কত বুঝিয়ে শান্ত রাখা যায় বল?
আজকে তুমি করছো মিছে ঠাট্টা, জানো কি তোমার এই ক্ষণিকের ঠাট্টা এই হৃদয়ে কতটা গভীর ক্ষত তৈরি করে? জানো না!
আমি হাসি, আমার ওই হাসির আড়ালে লুকানো কষ্ট তুমি দেখোনা, দেখোনা আড়াল পেলে চোখের জলে করি তোমার ছলনা গুলো ধুয়ে-মুছে একাকার করার ব্যর্থ চেষ্টা...
তুমি জানো না, চোখের কোনে হাজার রঙিন স্বপ্ন নিয়েও আমি ছন্নছাড়া, লক্ষ্মীছাড়া!
জানো না আমার এই ভীষণ শক্ত খোলসে মোড়া মনের ভেতর, আরেকটি নরম মন লুকিয়ে রাখি অনেক যত্নে...!
এসবের কিছুই জানো না তুমি, আমি জানতে দেইনা বলে, জানো না বলেই ঠাট্টা করা অনেক সহজ তোমার কাছে!
তুমি জানো না বলেই প্রতিবার আমিও হেসে উড়িয়ে দিতে যাই...
দুর্ভাগ্য আমার, পোষা কবুতরের মতো অনেক দূরে উড়ে গিয়েও বেলা শেষে আমার কাছেই ফিরে আসে ওরা...
একটা অনুরোধ করবো? তোমার হাতটা একটু ধরে রাখার দুঃসাহস দেখাতে চাই?
আমার এই দুঃসাহসটাকে একটুখানি প্রশ্রয় কি দেবে???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





