somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেকড়...!

১০ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন পর আম্মু আসছে, ভালো লাগছে, আবার বিরক্তিও। আম্মুটা যা জ্বালায় না!!!

গতবার এসেছিলো, আমার এক্সাম ছিল বলে, আমি পড়া বাদ দিয়ে ছবি আঁকছিলাম, সামনে কম্পিউটারে ফেসবুক ওপেন করা, ওখান থেকে দেখে দেখেই আঁকছিলাম, যাকে আঁকছিলাম তার ছবির দিকে তাকিয়ে বকা দিতে গিয়েও আর দিলো না! হাসি আটকানোর জন্য ব্যাগ থেকে কি কি কাগজ-পত্র বের করে খুব মনোযোগ দিলো তাতে! আমার মুখে হাসি না থাকলে কি হবে, চোখের হাসি তো আর লুকানো যায় না!!

আমার ছোটবেলাটা বরাবরই অন্যরকম, আমি কখনো আবদার করতে শিখিনি, তার প্রয়োজনও কখনো হয়নি, আম্মু আমাকে খেলনার দোকানে নিয়ে গিয়ে বলতো, কি নেবে? আমি চারদিক শুধু দেখতাম, সে আমার তাকানো দেখে বুঝে নিতো! এবারো ঠিক সেভাবেই...

কিন্তু কি জানো? মাকে আমি বলতে পারিনি, যেভাবে দোকান থেকে পছন্দের পুতুলটা কিনে আনা যায়, সেভাবে ভালোলাগার মানুষগুলোকে চাইলেই আটকে রাখা যায় না! ছোটবেলায় আমি কথা খুব কম বলতাম, আমার সময় কেটেছে আমার ঘরের ছোট্ট ব্যালকনিটার কোনায়, হাজারটা খেলনার ভিড়ে, আমাকে বোঝার কিংবা কাছে থাকার একটাই মানুষ ছিল, "মা"! বাবার সাথে আমার দেখা খুব কমই হতো সে সময়, আমি ভোরবেলায় আরবি পড়তে যেতাম, এসে দেখতাম বাবা বেরিয়ে গেছেন ততক্ষনে, ফিরতে ফিরতে আমি ঘুমের রাজ্যে, তবু একটু সময় বের করতে পারলে বাইক নিয়ে বেরিয়ে পড়ত আমাকে নিয়ে, আব্বুটা আমার অনেক প্রিয় হলেও সময়টা আম্মুর সাথেই কাটত বেশী, অবশ্য সেও আর কতটা সময় দিতে পারতো! তারও হসপিটাল যেতে হতো! আমিও বেশ ছিলাম আমার নাচ, গান, কম্পিটিশান, খেলা আর আমার ভাবনা নিয়ে, পুরো প্রাইমারী লাইফটাতে ক্লাস ক্যাপ্টেন ছিলাম, স্কুলের সবটুকু সময় কাটত শাসন করে, ভালই চলছিল। তারপর হঠাৎ একদিন আমার সমস্ত জগৎটাকে এক ঝটকায় শুন্য করে দিয়ে মা আমার আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলো, মহাশূন্যে ভাসতে ভাসতে হঠাৎ ছিটকে পড়া উল্কার মতো আমিও হারিয়ে গেলাম আমার চেনা জগত থেকে......

১০/১২ বছরের দুরত্ব আমার মাকে আমার থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে, আমাকে সে প্রায় বোঝে না বললেই চলে, কিন্তু এবার দেখলাম কি করে যেন সব টের পেয়ে যায়! তার ইদানীংকার পরিবর্তনগুলো আমাকে ভয় পাইয়ে দেয়,
এইতো সেদিন, ঈদের ছুটিতে বাড়ি ছিলাম যখন, হঠাৎ মনে হল নুডুলস খাবো, একটু পর দেখি বাটি ভর্তি নুডুলস আমার সামনে, ফেরার সময় বাসে বসে বাস ছাড়ার জন্যে অপেক্ষায় ছিলাম, মনে হল, একটা আইসক্রিম হলে মন্দ হতো না, ঠিক তখনি আম্মু জিজ্ঞেস করলো, "কিরে মুন্না, আইসক্রিম খাবি?"

বুকের ভেতরে হৃদপিণ্ড বলে যে জায়গাটা আছেনা? খুব করে একটা খামচির মতন লাগলো, জীবনে প্রথমবার অনুভব করলাম এটা পিছুটান, সবসময় বন্ধুদের থেকে শুনেছি বাড়ি থেকে চলে আসার সময় নাকি অনেক কষ্ট হয়, একি সেই? জানিনা, অনেক ভয় হয়, এই পাওয়া চিরতরে হারানোর জন্য নয়তো???...

মা, প্রথমবার যখন ছেড়ে গিয়েছিলে, অনেক ছোট ছিলাম, বাবা ছিল, তার কোলে আশ্রয় নিয়েছিলাম সে তার সর্বস্ব দিয়ে আগলে রেখেছিলো, এখন হয়তো সেটাও সম্ভব নয়, প্রতি মুহূর্তে একটা তাড়া অনুভব করছি, একটা ছাদ চাই মাথার উপর, পায়ের নিচে শক্ত এক চিলতে মাটি আর সেটা আঁকড়ে থাকার জন্যে শেকড়, খুব শিগগীর, খুব......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×