somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনী হিসাবের খরচের খাতায় ব্লগাররা: গাঙ পার হইলে মাঝি শালা

০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাস্তিকতা কোন ফৌজদারি অপরাধ হতে পারে না, এটা একটা ভিন্ন মত। বিভিন্ন ধর্ম বিশ্বাস চর্চা করার অধিকারের মতোই ধর্ম অবিশ্বাস চর্চা করাও নাগরিক অধিকার। কাজেই কে নাস্তিক কে আস্তিক এটা নিয়ে রাষ্ট্রের মাথা ঘামানোর কিছু নাই, নাস্তিকতা আস্তিকতা রাজনীতির এজেন্ডা হতে পারে না, নাস্তিকতার জন্য রাষ্ট্র কাউকে শাস্তি দিতে পারে না, কেউ শাস্তির দাবীও তুলতে পারে না। আফসোস, মুক্তিযুদ্ধের ৪২ বছর পরেও এই রাষ্ট্র ও সমাজে নাস্তিকতা-আস্তিকতা নিয়ে ধর্মব্যাবসায়ীরা রাজনীতি করার সুযোগ পায়, নাস্তিকতার ‘অপরাধে’ ব্লগারদের ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়, নির্যাতন করা হয় যদিও বড় বড় ফৌজাদারি অপরাধ ওয়ালারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়,দিনের পর দিন জঙ্গিবাদি অন লাইন এক্টিভিজম জারি থাকে।

আওয়ামী লীগ একই সাথে মুক্তিযুদ্ধ ব্যাবসায়ী ও ধর্ম ব্যাবসায়ী দল। এই দুইটি ইস্যু ব্যাবহার করে ব্যাবসায় মুনাফা সর্বোচ্চ করণের মতোই আওয়ামী লীগ ভোট সর্বোচ্চ করণের রাজনীতি করে। মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবহার করে ব্লগারদের কাধে ভর দিয়ে আওয়ামী লিগ যুদ্ধাপরাধ বিচারের সংকট পার হয়েই ব্লগারদের ছুড়ে ফেলতে শুরু করেছে: গাঙ পার হইলে মাঝি শালা। আওয়ামী লীগের সামনে এখন নির্বাচনী গাঙ। এই নির্বাচনী গাঙ পার হইতে তার এখন ধর্মব্যাবসায়ী মাঝিদের দরকার। এরকম একটা প্রেক্ষাপটেই ৬ এপ্রিলের লংমার্চ উপলক্ষে হেফাজতে ইসলামের সাথে দেনবার করছে সরকার। এই দেনদরবারে সরকার যে আসলেই ধর্ম রক্ষায় অঙ্গিকারাবদ্ধ তার প্রমাণ হিসেবে কথিত নাস্তিক ব্লগারদের রাতের আধারে ডিবি অফিসে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিটি হিসেবে দুর্বল, অসংগঠিত এবং বিভিন্ন ভাবে বিভক্ত ব্লগারদেরকে নির্বাচনী হিসাবের খাতায় খরচের অ্যাকাউন্টে ফেলে দেয়া হচ্ছে। রাজাকার আলবদরদের স্টাইলে তালিকা প্রস্তুত এবং প্রকাশ করে কথিত নাস্তিক ব্লগারদের সম্ভাব্য ঘাতকদের কাছে সহজ লভ্য টার্গেট হিসেবে দাড় করিয়ে দিয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসায়ী সরকার, নিজেও আলবদর স্টাইলে রাতের আধারে তুলে নিয়ে যাচ্ছে ব্লগারদের।

সমাজের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির সম্মিলিত ভাবে সরকারের এই ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে রুখে দাড়ানো জরুরী। আমরা অবিলম্বে ব্লগার মশিউর রহমান বিপ্লব , রাসেল পারভেজ ও সুব্রত শুভর মুক্তি চাই।


[নোট: একটা বিষয়ে সবার পরিস্কার থাকা দরকার: কোন সমালোচান বা ভিন্ন মত ধর্ম অবমাননা আর কোনটা না- এর কোন সার্বজনীন সংগা নাই। ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কাঠ খোট্টা যুক্তি দিয়ে সমালোচনা করলেও সেটাকে ধর্ম অবমাননা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, ধর্ম বিদ্বেষ হিসেবে দেখা হয়। ফলে এই হিসেবে নাস্তিকতা মানেই ধর্ম অবমাননা – এরকম একটা ব্যাপার দাড় করিয়ে যেতে পারে। ফলে আইনে যদি থাকে যে নাস্তিকতা বা ধর্ম অবিশ্বাস গ্রহণযোগ্য কিন্তু ধর্ম অবমাননা অগ্রহণ যোগ্য তখন যে কোন অবিশ্বাসকেই ধর্ম অবমাননা হিসেবে চালিয়ে দেয়া যাবে। কাজেই নাস্তিকতা বা ধর্ম অবিশ্বাস, ধর্ম অবমাননা এই সব ফৌজদারি আইন দিয়ে মোকাবিলা করার বিষয় নয়, ধর্ম বিষয়ে নাস্তিকদের লিখিত বক্তব্যকে লেখার মাধ্যমেই জবাব দেয়া ছাড়া আর কোন পন্থা গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না। ব্লগে কোন পোষ্টে ধর্ম বিষয়ে গালিগালিজ থাকলে ব্লগ মডারেশনের মাধ্যমেই সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, এর জন্য ডিবি অফিসে নিয়ে নির্যাতন করার কোন যুক্তি নাই।]
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×