বাসে ট্রেনে ময়দানে শুধুই 'না' না তর্ক
বলতে গিয়েও দেখছি অনেকেই সতর্ক,
ভুল ঠিক ভাল মন্দ সবটাই পরিষ্কার
কেউ তবু 'হ্যাঁ' বলে চাইছে না সংস্কার।
চাইলেই হবে না যে রোষানল আছে
প্রহরীর বাড়বাড়ন্ত আজকের সমাজে,
পাইয়ে দিচ্ছে যত 'না', নাও নিয়ে নাও
তাই নিয়ে 'হ্যাঁ' কথার গল্প ছড়িয়ে দাও।
কে বলেছে বিপ্লব তোমার 'হ্যাঁ' 'না' তে
ভুলে গেলে চলবে না সংসার সীমান্তে,
সেখানে অনেক হ্যাঁ চাইছে আকাশ
ক্ষেত্র তোমাকে করুক তোমার প্রকাশ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


