আমি তো ফিরতে চাই, বার বার ফিরি
আমার এ চলাফেরা তোমাকেই ঘিরি
চোখে দেখেছি তোমার আকুল আবেদন
তাহলে হবেই হবে আমাদের মিলন।
তবু যেমন কথার ফেরে কথা ঘরোয়া
নিজস্ব মানিয়ে নেওয়া করে নি পরোয়া
এগিয়ে নিয়ে গেছি তফাৎ সমান্তরাল
আমরা আমাদেরকে করেছি আড়াল
আজ তাই ফিরে গেছে ফেরা সংকলন
আমরাও আমাদের কাছে অবোধ মিলন।
তবু ফিরতে হয়, ফেরাটাই হৃদয়ের কথা
কাঁটা নিয়েই তো গোলাপের সৌন্দর্য্য বারতা।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



