মনে কর আমি আর আমি নয় অন্য কেউ
জীবনের সাথে বোঝা পড়ায় তুলছি ঢেউ
তুমিও আর তুমি নও ওপাড়ার সিনি বেরা
এগিয়ে চলা দুনিয়ার মতলবে তুমিই সেরা,
অজানা আমাদের রেখেছি কত কি অজানা
বোকার হদ্দ বোকা বানায় নিজের সেয়ানা
গড়িয়ে চলা সময়রেখায় আমিও যেমন
নম্র ব্যথায় হৃদয়ের আঁকিবুকি তুমিও তেমন।
এভাবে আমাদের মনে করা পেয়েছে প্রশয়
ওঠা পড়া হাতছানিতে আমরাই অনন্তময়
বাঁচিয়ে রেখেছি দূরত্বের রূপক কত ছলনা
দিগন্তের অসীমে তাই বাজে সম্ভব মূর্ছনা।
তুমি আমি পাশাপাশি গাই হাতধরা গান
মনে কর আমি পৃথিবী তুমি করে সম্মান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



