বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এক বাঙালি জাতি
যাদের আছে রবীন্দ্রনাথ জ্বালিয়ে ভাবের বাতি
ধনী গরীব পণ্ডিত মূর্খ সবার প্রাণের রবি
সবার জন্য সাজিয়ে গেছেন ভাবের ডালি সবই।
সুখে দুঃখে হাসি কান্নায় সব সময়ের সাথি
হারিয়ে যাওয়া পায় যে ফিরে কাটিয়ে ভগ্ন রাতি।
আমার কথা আমার মত তোমার কথা তোমার যত
সবই তারই ভাব আঙিনায় করেছে খেলা অবিরত।
ভাবের তিনি যুগ স্রষ্টা সব জীবনের বাঁধন হারা
সবার হৃদে গড়ে গেছেন অনন্তের ঐ গ্রহ তারা।
বিশ্ব প্রাণের সেই সীমানায় আছে ভাবের তপন
যেমন আছে পঁচিশে বৈশাখ আর বাইশে শ্রাবণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



