somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুজিবসাহেবের ঘাতকরা ফাঁসিতে । এখন যুদ্ধাপরাধীদের কী কিছুই করা হবে না !!!!!

২৮ শে জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কাজ ছিল, মানুষ সরানোর, মানুষ মানে লাশ। সুস্থ মাথায় সব হচ্ছিল না, থেমে যাচ্ছিলাম , তারপর জোগাড় করলাম 'রম' এর পাঁইট । নেশা ছুটে গেছে জীবনের মত, কোনওদিন আর আমার মদে কোনও নেশা হবে না ।
ট্রেনের কামরায় বন্দী বাচ্চা বাচ্চা মেয়ে। কাপড় নেই বা থাকেলও ............
তাছাড়া পাকিস্তানি সৈন্যদের লাশও .....মরে গেলে শুধুই লাশ, তাই সেগুলিও ভেসে আসে এখনও..........
এইখানে এক বাড়ীর ভিতর সেকি জীবন মরন লড়াই
-------------------বলছিলেন বিএসএফ এর এক শেষ স্তরের কর্মচারী, তখন তার অবসরের আর কিছুদিন বাকী, সেটা বছর দশেক আগের কথা।

আরেকজন তিনি আগেই অবসর নিয়েছেন, তিনি বলছিলেন, শুধু মহিলাদের ইজ্জত বাঁচাতে সেদিন এই কাজ করতে হয়েছিল-----দোকানের তালা ভেঙে থান থান কাপড় বের করেছিলাম, বাড়িতে ঢুকে সামনে যা পেয়েছি সেই কাপড় নিয়ে এসেছি, গায়ের সার্ট খুলে ফেলছি আগেই, সৈন্য বাহীনির কোড তখন আর মনে ছিল না , 'উর্দি' তখন শুধুই একটা আবরনের চেয়ে বেশি কিছু না ।
এই ভদ্রলোক চট্টগ্রামের দিকে ছিলেন।
কখনই বলেন না ঠিক কোথায়, সেটা নাকি তার 'জবান', যুদ্ধের অঙ্গীকার।

একজন সাংবাদিক যিনি সেসময় নৌকা করে খাল বিল পেরিয়ে বাংলাদেশের ভিতরে যুদ্ধ দেখেছেন, ফিরে এসে লিখেছেন রিপোর্ট।

মাথায় করে 'টুকরি' নিয়ে যেতে যেতে ছেলেটা চোখের সামনে টুকরো টুকরো হয়ে গেল, বয়স: ১২ এর বেশি কিছুতেই না ।
মাথায় ছিল গ্রেনেড, আর 'হাতগোলা' ফেটে গেল কোনও ভাবে ।

তখন আমি থাকি সাব্রুমে, বাড়ির পেছন দিকে বর্ডার।
এখদিন দেখি সবখালি'র অর্ডার আর মাথার উপর দিয়ে চলছে হাজার কোটি টাকার গোলা, একটি গোলায় হয়ত এক পরিবারের এক মাসের খাওয়া হয়ে যায়--------তিনিও এক সাংবাদিক।


সেইদিনগুলিতে রাস্তায় মিছিল হয়েছে বাংলার সমর্থনে, বিধানসভায় অধিবেশন মুলূবি হয়েছে, পালন হয়েছে নিস্প্রদীপ সন্ধ্যা-------এ সবই ভারতের সক্রিয় যোগদানের আগে।

কেন হয়েছিল? আর কয়েক বছর আগেই দলে দলে মানুষ 'পূর্ব পাকিস্তান' থেকে ভিটেমাটি ছেড়ে রেফুজি হয়েছিলেন, তথাকথিত ধর্মীয় পার্থক্যে কিংবা তার ভয়ে।
আবার সেই মানুষের জন্যই সমর্থন ? কেন ?

কারন অধিকাংশ সাধারন মানুষ সম্ভবত রক্তপাত পছন্দ করেন না যতক্ষন তাদের গেলানো না হয় রক্তপাতের নিরিখে দেশ ও জাতির মঙ্গলের কথা।

সুতরাং খুব ছোট করে এনে বলতে চাই, এই রক্তপাত : গরু ছাগলের হিসাবে মাথা প্রতি হিসাবে মানুষ জবাই যারা করলেন, যে কারনে করলেন , সে সিস্টেমের কারনে করলেন, তাদের কী যারা রক্তপাত বিরোধী তারা কিছুই বলবেন না ? বদলাবেন না ?

মুজিব সাহেবের , আমার কাছে আরও মনে হয়, একটা দুধের শিশুকে যারা গুলি করতে পারে , তাদেরতো ফাঁসিতে ঝোলানো হল ( ফাঁসি সমর্থন যোগ্য কিনা , রাস্ট্র কেন মেরে ফেলবে এই প্রসঙ্গ আপাতত বাদ রেখে) ,

এখন যুদ্ধাপরাধীদের কী কিছুই করা হবে না !!!!!




যুদ্ধ, অপরাধ পুরো মানবজাতির বিরুদ্ধে, সেখানে রাজনৈতিক সীমারেখা ভেদাভেদ স্থূল।

( সকীর্ন মনাদের জন্যও বলা, আমার শারীরিক উপস্থিতি সে অঞ্চলে, সেই জায়গার মানুষও মারা গেছেন ১৯৭১ এর খুনোখুনিতে, ফলে আমিও এই দাবী রাখতেই পারি)

১৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×