somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাঃ দীপঙ্কর| এত ধনাই-পানাই কেন!

০৪ ঠা মার্চ, ২০১০ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাকসুদ আলমরা যেভাবে বুকে রাখে চলন্ত সভ্যতা কিংবা গরম বাতাস
___________________________________________


নৌকো আটকে ছিল লবনভেড়ির পাশে। ঠিক দুটো কাক, কাকভুষুন্ডির নির্মোহতা কাটিয়ে মাস্তুল ঠুকরে খায়। কাঠের তক্তার সাথে অসম বয়সী ছেলে-মাঝবয়সী চোখে চোখে বোঝাপড়া করতে গিয়ে একজন কাঁপে, অন্যজন দেখে বোকা ম্যাগটেটিক ট্যাপের ছায়াবাজি।

আটোচালক ততক্ষনে তর্জমা শেষে বুঝে গেছেন, এ সাহেব-বাবু নন, এটি বাবু কিঞ্চিৎ খসখসে, মোলায়েম ত্বক নেই, ইনানী চরিত্রে অপরিচিত কিন্তু আগুন্তুক নন।

খড়ড়ড়!! খড়ড়ড়ড়!! ম্যাডাম---ভাবী---আপা----দিদি, দিদি !!! কিস্যু না, তেলে পানি পড়ছে মোনায়: এই প্রথম, কথা বলেন, মাকসুদ।
এই যে দেখেন, সব লবনের প্যাকেট হয়। আপানদের আইকানেতো আরও বড় বড়।
এই মিঞা, চাটগাইয়া জানেন না নিকি? কনডে-মনডে কন না ?
হে হে হে, ভাইজান....দাদা, ঢাকার কথা আমি পাক্কা জানি।
মিয়া, ঢাকাতে কী বিলাতি বাংলা কয় নাকি ?
আমার কথা কী ঢাকাইয়া নিকি ?
------দিদিরে দেইখ্যা মনে হয়, গুলশান.......আরে ভাই, আমি ...........ইন্ডিয়া ........ঢাকায় লবনের বড় কারখানা....সমুদ্রের পাড়........

মাকসুদ আলম, বুঝতে বুঝতে আটকে যায় । তারপর গাড়ি থামিয়ে..........চেঁচামেচি করে বলে ওঠে, কলিকাতা...........

ত্রিপুরা.............এই পাহাড় ধরে হাঁটতে হাঁটতে আমার গৃহস্থবাজি।

আলম, এইবার হালকা বার্মা'র দিকে যেতে চায়, থামিয়ে ভূগোল সেরে, জলে গরুর হাঁটাহাঁটি দেখি, কানাডা ফেরত পরিবারকে দেখি, আড়চোখে দেখি তাদের পর্যবেক্ষন।

মাকসুদ এইবার গাড়ির চাবি আমার হাতে ধরিয়ে, বুকে হাত দিয়ে বলে উঠে: ভাইজান, সাবধানে, আমরা মানুষ ভালা না .....হাতপাইত্যা পইসা লই, আমার দিলে কয়, আপনে আইজ পইসা কড়ি খোয়াইবেন ভালাই।

মাকসুদ বয়সে আমার মতই। আমি শুধু ব্যাখ্যা করছিলাম, একটা পার্থক্য,
আমার তথাকথিত শিক্ষা ভিত্তিক চাতুর্যে, তার ভালবাসার প্রতিশ্রুতিও বুঝে নিচ্ছিলাম বুদ্ধিকরে: হুম, তুমি মিয়া মানুষ খারাপ না, কিন্তু বিদেশীর কাছে দেশের কথা .......হ ! দেশ কৈ!! একই তো বিষয় ......একই কাহিনী।
সম বন্টন....আমি মুখ ফুটে মাকসুদকে সম বন্টনের কথা সেসময় আর বলি না.......বলি না কারন আমরা এই প্রকারই.....বুঝে নেব .....কথা বলব, নিজের খোলসে, যেখানে আসলেই বলার বদলে চাবকানো দরকার।


প্রচুর ছবি তোলা। আমার মেয়েটি ভয়ানক ঘুমে। তার আগেরদিনও হাসপাতালে ছিল। ডাক্তার বল্লেন, কোনও ভয় নেই।

মাকসুদ ফেরার পথে হঠাৎ গাড়ি ৬০ কিলোমিটার ঘন্টায় নিল: লুঠপাঠ হতে পারে ......রেফুজি এবং স্থানীয় সম্মলনে, সেনা আসতে পারে।

দু'জন আমার পরিচিত মুখ দেখে, গাড়ি থামাতে বল্লাম, গাড়ি থামল, তারা উঠলেন, মাকসুদ, হা হল কিছুক্ষন......তারপর হাসল।
পরে সেই প্রতিক্রিয়ায় বল্লেন, দাদা আপনেরে যেন বুঝলাম কিন্তু বুঝলাম না ।

পরিচিত তো তারা আপনার না । আমি বল্লাম: পাহাড় পেরিয়ে আমার ঘর। পাহাড় থেকে নেমে সমতলে আমার ঘর।

মাকসুদকে নিয়ে ডাক্তারের বাড়ি গেলাম। তাকে ২০০ বেশি দিলাম। তখন আবার মাকসুদ বল্লেন, আমার ফোন নম্বর রাখেন, কক্সবাজার আবার আইলে, কোনও দিকে না চাইয়া আমারে ফোন দিবেন।

আলম মিয়াকে বল্লাম, ভাই, দিলটা সাফ রাইখ্যা আওয়াজ দিতে হবে, সবার দুইবেলা খাবার।
মিয়া আমারে এইবার জড়ায়া ধইরা কইলো, সাহস পাইতাছিলাম না, আপানারে আঞ্জা কইরা ধরার।
তারপর দিন চট্টগ্রামে নির্ঝর ও অনান্যদের সাথে গুলতানি করে, পাসপোর্টে সিল করিয়ে, খুচরো ফেরত না পেয়ে, অভিযোগ সেখানেই জমা রেখে 'সীমান্ত' পেরিয়ে গেলাম কিছু না বুঝেই মার্চের প্রথম সপ্তাহে।
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×