somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষকরা মাথায় হাত বুলিয়ে পড়া বুঝিয়ে দেয়? :-P :-P :-P

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতবছর এইএসসি পরীক্ষার পর একটা প্রাইভেট ইউনিভার্সিটির বিজ্ঞাপন দেখে অবাক হয়েছিলাম। মনে হয়েছিলো কোনো ডেভেলপার কোম্পানীর রং ঢং মাখা বিজ্ঞাপন। একটা বিশ্ববিদ্যালের বিজ্ঞাপন কিভাবে এমন হতে পারে, সেটা মাথায় আসছিলো না কোনো মতে। তাদের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মূল লক্ষ্যই যেন ডিগ্রী শেষ করে একটা চাকুরী।




গতবছরের বিজ্ঞাপনে তারা মনে হচ্ছে ভালোই সাফল্য পেয়েছে, তাই তারা এইবার কেজিদরে ছাত্র কিনা নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। এই বিজ্ঞাপনে দেখানো হচ্ছে, কিন্ডারগার্টেনের মতো শিক্ষক মাথায় হাত বুলিয়ে ছাত্রকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আসলেই কি এমন কোনো বিশ্ববিদ্যালয় আছে কি?




বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তজ্ঞান চর্চার একটা প্ল্যাটফর্ম। শিক্ষকরা ছাত্রছাত্রীদের মাঝে পড়ালেখার আগ্রহ সৃষ্টি করবে, ছাত্ররা নিজের আগ্রহেই পড়ালেখা করবে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পড়ার জন্য গাইড লাইন দিয়ে দিবে, কিন্তু কোনোভাবেই মাথাই হাত বুলিয়ে পড়ানোর স্হান নয় বিশ্ববিদ্যালয়।

একটা বিশ্ববিদ্যালয়ের পরিচয় হওয়া উচিত তার গবেষণা, শিক্ষারমান, শিক্ষকদের যোগ্যতা উপর। সেই সাথে নির্ভর করে তারা কোন ধরণের ছেলেমেয়েদের পাঠদান করাচ্ছে। এখন যেই অবস্হা দাড়িয়েছে, যদুমধু যেই হোক, টাকা থাকলে যে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে।

কেজিদরে ছাত্র ভর্তি না করে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যও কিছু নূন্যতম যোগ্যতা থাকা উচিত। সবাইকে যদি ডিগ্রী দিয়ে দেওয়া হয়, তবে দেশে শুধু বেকার ডিগ্রীধারীর সংখ্যাই বাড়বে।গুণগত কোনো পরিবর্তন হবে না।


ব্লগেও দেখি অনেককে, কোন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে খরচ কম হবে, সেটা জানতে চেয়ে পোস্ট দেন। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, সবাই যদি এমবিএ ডিগ্রীধারী হয়, তবে অফিসের পিয়ন, রিসিপশনিস্টের জন্যও আর কয়দিন পর এমবিএ ডিগ্রীওয়ালা প্রার্থী চাইবে চাকুরীদাতারা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২৫
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×