ধরে নাও কোথাও স্বর্গ বলে কিছু নেই
খূব কঠিন না এটা ভাবা ;
পায়ের নিচে নেই কোন নরক
মাথার উপরে শুধুই নীল আকাশ ।
ভেবে নাও পৃথিবীর সব মানুষ শুধু এইদিনের জন্যই বেঁচে আছে।
ধরে নাও পৃথিবীতে কোন দেশ নেই
খুব কষ্ট না এটা ভাবা;
হত্যা বা মৃত্যু বলে কিছু নেই
নেই ধর্মের বিভেদ
ভেবে নাও সব মানুষ শান্তিতে দিন যাপন করে।
তুমি হয়তো আমাকে স্বপ্নবাজ বলতে পারো
কিন্তু আমি এখানে একা নই ;
আমি স্বপ্ন দেখি একদিন তুমি ও আমাদের দলে যোগ দেবে
আর আমাদের একটাই পৃথিবী হবে।
ধরে নাও সম্পত্তি বলে কিছু নেই
জানি না তুমি ভাবতে পারছ কিনা ;
নেই লোভ আর ক্ষুধার কোন জায়গা
মানুষে মানুষে আছে ভাতৃত্ব
ভেবে নাও সব মানুষ ভাগাভাগি করছে একটাই পৃথিবী
তুমি হয়তো আমাকে স্বপ্নবাজ বলতে পারো
কিন্তু আমি এখানে একা নই ;
আমি স্বপ্ন দেখি একদিন তুমি ও আমাদের দলে যোগ দেবে
আর আমাদের একটাই পৃথিবী হবে।
(jon lenon এর imagine বাংলা অনুবাদ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


