প্রথমেই এক বোতল H2SO4 –এর বর্ণময়ে শুভেচ্ছা নিও। আমি তোমাকে ভালোবাসি; কি, বিশ্বাস করছো না...? সত্যি ভালোবাসি। প্রমাণ চাও...?...তাহলে শোন............আমার ভালোবাসা F=ma ‘র মতো চিরন্তন সত্য... কতটুকু ভালোবাসি; ব্যরোমিটারে ধরবে না...আর স্প্রিং নিক্তিতেও মাপা সম্ভব নয়...।
যেদিন তোমাকে প্রথম দেখি, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি... দূর থেকে তোমাকে দেখলে নিজেকে হিলিয়াম গ্যাসের মতো হাল্কা মনে হয়...উড়ে উড়ে বেড়ায় তোমায় ঘিরে আমার এ মন... আমার মনের পিকচার টিউবে শুধু তোমার রঙ্গীন ছবি, শুধু তোমার, শুধুই তোমার...।
ওগো আমার বিটুমিন...ওগো আমার ফেনল...ওগো আমার Na2CO3 , তুমি কি আমার হৃদয়- এ HCO-3 - এর মতো বুদবুদানি শব্দ শুনতে পাও না...???...তুমি কি আমার নাইট্রো গ্লিসারিনের মতো সহজ সরল তরল উপযোগী ভালোবাসা বুঝতে পারো না...??...তবু তুমি কেন নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করো...???
কথা দিচ্ছি ...আমাদের প্রেম সত্য ও সচল থাকবে...আমাদের প্রেম চিরন্তন থাকবে...তবু যদি এ প্রেমে মরিচা ধরে, তাহলে দুজনে মিলে গ্যাল্ভানাইজিং করে নিবো...
চিঠির জন্য অপেক্ষায় থাকবো...অনন্তকাল হলেও আমি আছি, আমি থাকবো...
ইতি-
তোমার জন্য অপেক্ষায় থাকা একজন”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


