somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডিএনএ মনির
আমি ফ্রিল্যান্সার। আমি ঘুরতে ও কন্টেন্ট বানাতে খুব পছন্দ করি। আর অন্যতম পছন্দ হল ট্র্যাভেল ব্লগ করতে।

মৈত্রী এক্সপ্রেস ট্রেন** : সময়সূচী, টিকেট ভাড়া ও তথ্য

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

# **মৈত্রী এক্সপ্রেস ট্রেন** : সময়সূচী, টিকেট ভাড়া ও তথ্য
রেলপথে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে যাতায়াত করার অন্যতম বাহন হচ্ছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন** (Maitree Express Train)**
* **যদিও ঢাকা হতে কলকাতা যাওয়ার সরাসরি বাস ও বিমান পরিষেবা চালু আছে তথাপি ট্রেন হল কম খরচে কলকাতা যাওয়ার সহজ ও আরামদায়ক একটি মাধ্যম।*



* **২০০৮** সালের** ১৪** এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বের স্মারক হিসেবে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু করা হয়। স**ম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বর্তমান আসন সংখ্যা ৪৫৬ টি।** অনেকের কাছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঢাকা-কলকাতা এক্সপ্রেস নামেও পরিচিত।
> **মৈত্রী এক্সপ্রেস ট্রেন রুট**
* আন্তর্জাতিক মানসম্পন্ন মৈত্রী এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের রাজধানী ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে ষ্টেশন হতে যাত্রা শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে থামে। **অনুরূপ ভাবে কলকাতা টার্মিনাল স্টেশন থেকে ছেড়ে ঢাকা আসে। ভায়া হিসেবে দর্শনা ও গেদে থাকে।**
> **মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সময়সূচী**
* ঢাকা হতে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহের শুক্রবার **(৩১০৭)**, শনিবার** (৩১১০),** রবিবার **(৩১০৭)** এবং বুধবার** (৩১১০)** কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায়।
* **আর কলকাতা হতে শনিবার (৩১০৮), সোমবার (৩১০৮), মঙ্গলবার (৩১০৯) এবং শুক্রবার (৩১০৯) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।**
* **যাত্রার স্টেশন-**ঢাকা ক্যান্টনমেন্ট
* **ছাড়ার সময়**-সকাল **৮ঃ১৫** মিনিট (বাংলাদেশ সময়)
* **গন্তব্য স্টেশন**- কলকাতা
* **পৌছায়**-বিকেল ৪ টা (ইন্ডিয়ান সময়)
* **যাত্রার স্টেশন- **কলকাতা
* **ছাড়ার সময়**-সকাল **৭ঃ১০** মিনিট (ইন্ডিয়ান সময়)
* **গন্তব্য স্টেশন**-ঢাকা ক্যান্টনমেন্ট
* **পৌছায়**-বিকাল **৪ঃ০৫** (বাংলাদেশ সময়)
> **মনে রাখা জরুরী, ঢাকা হতে ৮ টা ১০ মিনিটে ট্রেন ছাড়লেও ইমিগ্রেশনের জন্য অবশ্যই আপনাকে বেশকিছু সময় আগে ক্যান্টনমেন্ট রেলওয়ে ষ্টেশন পৌঁছাতে হবে।**
> **সকাল ৬ টা ১৫ মিনিট থেকে ক্যান্টনমেন্ট রেলওয়ে ষ্টেশনে ইমিগ্রেশন শুরু হয়। ওয়েটিং লাউঞ্জ থেকে বহিগমন কার্ড সংগ্রহ ও পুরণ করে মূল ইমিগ্রেশন শেষ হলেই কেবলমাত্র ষ্টেশনের প্লাটফরমে যেতে পারবেন।**
# **মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট মূল্য**
মৈত্রী এক্সপ্রেস ট্রেনে এসি সিট এবং এসি চেয়ার এই দুই ধরণের আসন ব্যবস্থা রয়েছে।
**প্রত্যেক টিকেটের ক্ষেত্রে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স প্রদান বাধতামূলক।**
* **ট্রাভেল ট্যাক্স সহ এসি সিটের জনপ্রতি টিকেটের মূল্য ৩৪৩৫ টাকা এবং এসি চেয়ার টিকেটের মূল্য ২৪৫৫ টাকা।**
**এছাড়া ১ থেকে ৫ বছরের শিশুদের জন্য টিকেট মূল্যের উপর ৫০% ছাড়ের ব্যবস্থা আছে। বয়স নির্ধারণের ক্ষেত্রে পাসপোর্টে উল্লেখিত জন্ম সাল ধরা হয়।**
## মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট কোথায় পাবেন
> **ঢাকার কমলাপুর রেল ষ্টেশন ও চট্টগ্রাম রেল স্টেশন হতে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকেট কাটা যায়।**
* এছাড়া কমলাপুর রেল স্টেশন থেকে কলকাতা হতে ঢাকায় আসার ট্রেনের টিকিট ২০ শতাংশ আসনের টিকেট কাটা যায়।
> **আর বাকি ৮০ শতাংশ আসনের টিকিট কলকাতা ষ্টেশন কাউন্টারে পাওয়া যাবে।**
* কলকাতা থেকে ঢাকার টিকেট পাওয়া যায় কলকাতা টার্মিনাল স্টেশন ও ফেয়ারলীপ্লেস রেলওয়ে বিল্ডিং থেকে।
## কখন ও কিভাবে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন
> **অনলাইনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা যায় না।**
ঢাকার কমলাপুর রেল ষ্টেশন হতে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৭ টা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনের টিকিট দেওয়া হয় এবং এর জন্য স্টেশনে আলাদা টিকেট কাউন্টার আছে।
> **সাধারণত যাত্রার ৩০ দিন আগে থেকে অগ্রিম টিকিট কাটা যায়।**
* **বাংলাদেশীদের ভারতের ভিসা আবেদনের ক্ষেত্রে অবশ্যই এন্ট্রি পোর্ট হিসাবে ‘রেল-দর্শনা দ্বারা’ উল্লেখ করতে হবে।**
* আর ভারতের ক্ষেত্রে ‘রেল-গেদে দ্বারা’ উল্লেখ করতে হয়।
* **কেবলমাত্র ভারতীয় ভিসা পেলেই মৈত্রী এক্সপ্রেসের ট্রেনের টিকেট কাটতে পারবেন।**
* ট্রেনের টিকেট কাটার সময় যাত্রীকে অবশ্যই পাসপোর্ট সাথে নিতে যেতে হবে।
* **সেই সাথে যাত্রার দিন হতে নূন্যতম ৬ মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।**
> **একজন একসাথে ৩ টি টিকেট ক্রয় করতে পারবেন এবং অন্য যাত্রীদের অবশ্যই পাসপোর্ট সহযোগে টিকেট বুকিং-এর সময় স্বশরীরে উপস্থিত থাকতে হবে।**



## ট্রেনে মালামাল পরিবহণের নিয়ম
> **প্রতি পূর্ণবয়স্ক যাত্রী সর্বোচ্চ ৩০ কেজি ওজনের লাগেজ বিনামূল্যে সাথে পরিবহণ করতে পারবেন। আর শিশুদের ক্ষেত্রে ২০ কেজি পর্যন্ত ফ্রি লাগেজ নেয়া যায়।**
> **৩০ কেজির ওজনের বেশী লাগেজ নিতে গেলে আপনাকে নির্দিষ্ট হারে এক্সট্রা ফি প্রদান করতে হবে।**
> **৩১ থেকে ৫০ কেজি ওজনের লাগেজের ক্ষেত্রে কেজি প্রতি এক্সট্রা ফির পরিমাণ ২ ডলার এবং ৫০ কেজির উপর কেজি প্রতি এক্সট্রা ফি ১০ ডলার।**
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×