ইব্রাহিম পাশা হত্যার বিচার চাই (রম্য)
১২ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেবুয় ফুফাতো ভাই'র (সেজ ফুফুর ছেলে) স্টেটাস দেখে কষ্টে বুকটা ফেটে গেলো।
হঠাৎ আম্মার চেহারা দেখে থতমত খেয়ে উঠি...
:আম্মা কি হইছে? শরীর খারাপ?
:না।
:তাইলে কি হইছে?
:ইব্রাহীম পাশা মারা গেছে। ফুফুর এই চরম কষ্টে নালায়েক ভাতিজার সহভাগীতা ও সহমর্মিতার ছিটে প্রকাশ:-

প্রতিটি পর্বে ছিলে
রোমাঞ্চে ঠাসা;
সিরিজের সেনাপতি
সুলতানের আশা।
লাখো কোটি মা-বোনের
কুলি মুটে চাষা;
জিতে নিলে অনায়াসে
একি ভালোবাসা!!
ঘরে ঘরে উঠে রোল
চোখ জলে ভাসা;
মরেও রইবে মনে
চির অবিনাশা।
বাংলার কোনে কোনে
যত আছে বাসা;
ভুলবেনা কেহ তোমা
ইব্রাহিম পাশা।
শেষকথাঃমহান পাশার এথা
বিদারক বিচ্ছেদে;
ভাসিয়েছে বুক ফুফু
সারারাত কেঁদে কেঁদে।
হৃদয়টা ফেটে যায়
ফুফুটার দেখে হাল;
কে বুঝাবে,এ ধরায়
রহেনা কেহ চিরকাল।
সয়না বুকে কষ্ট ফুফুর
দাঁড়ায় গায়ের পশম;
মানবোনা এ জুলুম কভু
নিলুম মরন কসম।
কথা দিলুম ফুফু তোমায়
ভাতিজারা সবে
পাশা হত্যার বিচার এই
বাংলাতেই হবে।

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন