somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচারী-২: ঈজিপ্টের ঈশ্বর ইখনাতুন

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরব বসন্তের জোয়ারে মধ্যপ্রাচ্যের যে কয়টি দেশ লন্ডভন্ড হয়ে গেলো তার মধ্যে অবশ্যই মিশরের নাম সবার আগে বলা যায়। লন্ডভন্ড শব্দটা ব্যবহারের জন্য অনেকেই হয়তো আমার সাথে দ্বিমত পোষন করতে পারেন, কিন্তু বর্তমান মিশরের পরিস্থিতিকে আপনি কিছুতেই সুস্থির বলতে পারেন না। জনগণ কিছু হলেই রাজপথে, তাহিরির স্কয়ারে ছুটে যাচ্ছে। স্বৈরশাসক হোসনি মোবারককে হটিয়ে তারা গণতন্ত্রের সুবাতাস আনতে চেয়েছিলো। কিন্তু বাতাস এখন কোন দিকে বইছে তা কেউ বলতে পারছে না।

যাই হোক আমি বর্তমান নই, অতীত নিয়ে লিখতে বসেছি। ইতিহাসের বইগুলো ঘাটলে সব থেকে পুরাতন যে স্বৈরশাসকের নাম পাওয়া যায় তিনি ইখনাতুন। মিশর ছিলো যার স্বীরাচার ভূমি। যীশু খ্রীষ্টের জন্মেরও ১৩০০ বছর আগের কথা।

মিশরে তখন ফারাওদের শাসন চলছে। সিংহাসনে আসীন রাজা তৃতীয় আমেনহোটেপ। রাজা আমেনটোপ আর প্রধান রানী টায়ার ছোট সন্তান চতুর্থ আমেনহোটেপ। যদিও যুবরাজ থুতমোজের সিংহাসনে বসার কথা ছিলো। কিন্তু তিনি অল্প বয়সে মারা যান। বাবার মৃত্যুর পর খ্রিষ্টপূর্ব ১৩৫৩ সালে আমেনহোটেপ ক্ষমতায় আরোহন করেন।

ক্ষমতায় আরোহনের ষষ্ঠ বছরে আমেনহোটেপ তার পুর্বের ধর্ম ত্যাগ করে ত্যাগ করেন এবং নতুন ঈশ্বর এটন এর পুজা শুরু করে। সে নিজের নাম পরিবর্তন করে রাখেন আখেনাতুন বা ইখনাতুন। যার মানে এটন এর সেবক।

ইখনাতুন মিশরের লোকদের বাধ্য করতে শুরু করল নতুন ধর্ম গ্রহনের জন্য। পুরাতন ঈশ্বরে বিশ্বাসীদের উপর নেমে আসতে শুরু করল নানামুখী অত্যাচার। প্রাচীন দেবতাদের মন্দির ছিলো কারনাক এ। ইখনাতুন সেখানে নতুন দেবতা এটনের জন্য সুরম্য মন্দির তৈরী করলেন। ইখনাতুনর রাজধানী থেবস থেকে সরিয়ে নিয়ে গেলো নীল নদের অববাহিকায় ২০০ মেইল দূরে। নতুন এক নগরীর পত্তন করলেন। নাম রাখলেন ইখতাতুন, যার অর্থ এটনের শক্তি ভূমি । এই এলাকাটির বর্তমান নাম আরমানা।









ইখনাতুন সরকারী ক্ষমতা, অর্থনীতি, ভূমি, শুল্ক কর সব নিজের হাতে কুক্ষিগত করে নিলেন। তার নিজের লোকদের পাঠালেন দেশের বিভিন্ন প্রান্তের পুরাতন দেবতাদের মন্দিরগুলো ধ্বংস করে দিতে। এক কালের পূজ্য দেবতাদের মূর্তি, সমাধি সব ধূলায় লুটিয়ে গেলো। শুধু নিজেকেই নিয়ে ব্যস্ত ছিলেন ইখনাতুন। সেনাবাহিনীর বিশৃংখলা, আমলাদের দূর্নীতির দিকে নজর দেয়ার প্রয়োজন মনে করেন নি। ফলশুতিতে সে যখন মারা যাওয়ার আগেই অধিকাংশ প্রদেশ হাতছাড়া হয়ে যায়। এসব প্রদেশের অধিকাংশ তার বাবা আমেনহোটেপ জয় করেছিলেন। ইখনাতুন মারা যাওয়ার পর তার ছেলে তুতেনখাতেন ক্ষমতা গ্রহন করেন।

তুতেনখাতেন ক্ষমতা গ্রহনের পর পূর্বের ধর্মে ফিরে যান। এবং প্রাচীন ঈশ্বর আমন ( যার অর্থ সন্তুষ্ট) এর নাম অনুসারে নিজের নাম বদলে রাখেন তুতেনখামেন। ইতিহাসবোদ্ধারা অবশ্যই এবার নড়ে বসবেন। কারণ প্রাচীন ইতিহাসে তুতেনখামেন বড় একটা স্থান দখল করে আছেন। শাসক হিসেব স্বৈরশাসক হিসেবে নয়। ইখনাতুনের মৃত্যুর পর মিশরের জনগণ আবার পূর্বের ধর্মে ফিরে গেলো। দেবতা আমনের মন্দিরে আবারো ধ্বনিত হতে লাগলো পুজার মন্ত্র, প্রার্থনার বাক্য।

পরিশেষে আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, বাংলাদেশের ক্ষমতাসীন শাসকদের ভিতরে কি আপনি ইখনাতুনের কোন চরিত্র খুঁজে পান? একটু ভেবে দেখেন। বাংলাদেশের প্রধান দুই দল ক্ষমতায় গেলে পুরাতন ইতিহাসের বইগুলো ছূড়ে ফেলে নতুন করে ইতিহাস লিখতে বসে যায়। গলা বাজিয়ে বলতে শুরু করে আমনের ধর্ম মিথ্যে তোমরা সব কিছু জানো না। তারপর তারা শুরু করে এটনের গল্প। যা বাঙালীর জন্য এক নতুন বিনোদন। এটন গেলে আমন আসে, আমন যায় এটন আসে। ঈস্বর বদলায় কিন্তু বাঙালীর ভাগ্য বদলায় না।

এটন পুজারীরা যায় আমনের সাগরেদদের কপাল ভাংতে, আমন এখন বিরোধী দলে তাই সে কপাল ভাঙতে না পারলেও ঠ্যাং ভাঙার চেষ্টা করে। এটন আমন অর্চনা – মুজিব জিয়া চেতনা আমাদের কি আলাদা কিছু ভাবতে শেখাচ্ছে নাকি চেতনার আড়ালে যুগে যুগে শাসকদের স্বৈরচারী মনোভাবের প্রতিফলন ঘটে যাচ্ছে।


সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×