somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের খাতা- পর্ব ৪: চুলা নিয়ে চুলাচুলি - মাইক্রোওভেন।

১১ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার নানী দাদীকে রান্না করতে দেখেছি মাটির চুলায়। কাঠ দিয়ে আগুন ধরাতেই যা ঝক্কি পোহাতে হত। তার উপর যদি হয় বর্ষাকাল। নাকের জল চোখের জল এক হয়ে যেত চুলা ধরাতে। এখনো বাংলাদেশের বৃহত্তর অংশ মাটির চুলার উপর নির্ভর করে রসনা মেটাচ্ছেন। নানী দাদীর পরে এসেছে মা-খালাদের যুগ। তারা টপাস করে গ্যাসের চুলা জালাচ্ছেন ঠপাস করে হাড়ি বসিয়ে রান্না চড়িয়ে দিচ্ছেন। মাটির চুলায় হাঁড়ির তলায় কালীর আস্তরণ পড়ে যেত।। গ্যাসের চুলায় সে ঝামেলাই নেই। মা খালাদের পরে এখন আমার বউয়ের যুগ। যদিও বিয়েটা এখন পর্যন্ত হয় নাই। হতে আর কতক্ষণ। মাইক্রোওভেন আছেনা। আসবে, রান্না করবে ঘড়ি ধরে।সকালে ঘুম ভাঙিয়ে বলবে ওগো ওঠো, তোমার প্রিয় টাকি ভর্তা করেছি। আহ! সকালে স্বপ্ন দেখতে ভালোই লাগে। বন্ধুরা আজকে বিজ্ঞানের খাতায় আমি লিখতে বসেছি মাউক্রোওয়েভ চুলা নিয়ে যাকে আমরা বাংলায় বলি মাইক্রোওভেন, আসলে এটা মাইক্রোওয়েভ ওভেন। সর্টকাটের যুগে আমরা আরো বেশী সর্টে কাটি।



পাওয়ার রাডার ইকুইপমেন্টে ম্যাগনেট্রন বলে এক ধরণের টিউব থাকে যা এনার্জি রিলিজ করে। পারসি স্পেনসার একটি ম্যাগনেট্রন পরীক্ষা করে দেখার সময় মাইক্রোওয়েভ আবিষ্কার করেন। আপনি স্পেনসারকে চিনতে পারছেন না তাইতো। সে কিন্তু যদু মধু কেউ না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সে একজন নামকরা বিজ্ঞানী ছিলো। একদিন তিনি রেথিয়ন কোম্পানীর একটি পরীক্ষাগার পরিদর্শনে গেছেন। তিনি একটি ডিভাইসের সামনে দাঁড়িয়ে আছেন। তার মনে হলো ডিভাইসটিতে অস্বাভাবিক কিছু আছে।



বিষয়টা ভাবতে ভাবতে তিনি পকেটে হাত দিলেন। অবাক করা ব্যাপার। তার পকেটে একটা ক্যান্ডি বার ছিলো। সেটা গলে গেছে। কিন্তু অন্য পাশের পকেটের টার কিছুই হয় নাই। তিনি পরীক্ষা করে দেখতে চাইলেন। কিছু কর্ন কারনেল বা ভূট্টার দানা নিয়ে আসলেন। ভুট্টা ফুটে খই বা পপকর্ণ হয়ে গেলো। আরো কিছু খাবারের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে স্পেনসার একটি ডিভাইস তৈরী করলেন যাকে আমরা মাইক্রোওভেন নামে চিনি।



তবে মাইক্রোওয়েভের সংস্পর্শে বেশীক্ষণ থাকা ক্ষতিকর। নির্দিষ্ট রেঞ্জের বাইরে যাওয়া ঠিক নয়।
আমি দাদী-নানী, মা-খালা, বউ বলে তিনটা সময়কে বিভক্ত করেছি অথচ তুমি শুনলে অবাক হবে মাইক্রোওয়েভ আবিষ্কৃত হয়েছে ১৯৪৫ সালে। ৬৮ বছরের মত হতে চলল, আমরা এখনো সেই মান্ধাতা আমলের জ্বালানীর উপর নির্ভর করে আছি। শুধু মুখে বাংলাদেশকে ডিজিটাল বানাতে চাইলে হবে না। আমাদের প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে যাতে আমরা সময়ের সেরাটা উপভোগ করতে পারি। স্কুলে যাওয়ার আগে মা যেন পাঁচ মিনিটেই খাবার তৈরী করে ফেলতে পারেন।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×