গোল্ডেন ফাইবার বা সোনালী আঁশ বাংলার অর্থনীতিকে সমৃদ্ধ করেছিলো। নানাবিধ প্রতিকূলতায় পাটের চাষ বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায়। নিন্দুকেরা বলে থাকে বিদেশে রপ্তানীর সময় ওজন বাড়ানোর জন্য পাটের বান্ডিলে ইট ভরে দেয়া হত। কথাটার সত্য মিথ্যা জানিনা। কিন্তু বাংলাদেশের পাট যে বাজার হারিয়েছে একথা সত্য। বাংলাদেশের অর্থনীতির হাল ধরেছিলো সাদা সোনা বাগদা চিংড়ী। দক্ষিণ বঙ্গের ছেলে হিসেবে আমার তো গর্ব হওয়ার কথা। কিন্তু আমি গর্বিত নই। অধিকাংশ ক্ষেত্রে চিংড়ী ঘের গুলো মাঝারী ধনিক শ্রেনীকে সাহায্য করেছে। চিংড়ী ঘের পুরো দক্ষিন বঙ্গকে করেছে বিদ্ধস্ত। আইলা সিডার এখন খুব সহজেই কাবু করতে পারে এই এলাকাকে। নিজের চোখে দেখেছি ওজন বাড়াতে ইনজেকশানের সিরিঞ্জ দিয়ে বাগদায় পুশ করতে। এই খাতও মার খাওয়ার পথে প্রায়। এখন বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলেছে তৈরী পোশাক খাত। সারি সারি সেলাই মেশিনে বসে গার্মেন্টস কর্মী ভাই বোনেরা দিন রাত জেগে বাংলার চাকাকে সচল রেখেছে। অথচ তাজরীন ফ্যাশান হাউসে আমরা তাদের পুড়িয়ে মারছি, রানা প্লাজার কংক্রিটে চাপা দিয়ে মারছি। নেতারা সংসদে এসির বাতাসে বসে গলাবাজি করছো। মনে রেখো অর্থনীতি পঙ্গু হলে তোমাদের আর নেতাগিরি ফলাতে হবে না। শাড়ী লুঙ্গি কাঁছা মেরে মাঠে গিয়ে পাটের বীজ বুনতে হবে তখন, ঘেরে গিয়ে সকাল বিকাল চিংড়ীর খাবার ছিটাতে হবে। ওভার টাইমের আশায় আরো বেশী সময় সেলাই মেশিন চালাতে হবে। সময় থাকতে সাধু সাবধান হও।
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।