somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলির পাঠা একাই রানা

৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিশুকালে শীতের সন্ধ্যায় দাদাজানের কোলে বসে তার চাদরের উষ্ণতায় হুককথার রাজপুত্রের গল্প শুনতাম। কলুর ছেলে কিভাবে হয়ে যেত রাজপুত্র সেই গল্প। কাঁচা বয়সে সেই গল্পগুলো খুব থ্রিলিং এর ছিলো। গ্রামদেশে রুপকথা কে বলা হয় হুক কথা। আজ দাদাজান নেই। রুকথার রাজপুত্রের গল্প শোনা হয় না। তবে এখন আমরা অন্য ধরণের রাজপুত্রের কথা শুনি। রানা নামক এইই রাজপুত্রেরাও জিরো থেকে হিরো হয়ে যায় অল্প কিছুদিনের ভিতর। কিভাবে যে হয় তাও জানা যায় না পরিষ্কারভাবে। আশির দশকের বাংলা সিনেমাগুলোতে অবশ্য এই ধরনের হিরোদের দেখানো হত। শাবানা ও ইলিয়াস কাঞ্চন ভাইবোন। ইলিয়াস কাঞ্চন একটা গার্মেন্টসে লেবারের কাজ করতেন। অল্প কয়েক বছরে তারা নিজেরাই গার্মেন্টসের মালিক হয়ে বসলেন। গার্মেন্টসের নাম ভাই বোন গার্মেন্টস। চলচিত্রে যেটা সম্ভব বাস্তবেও তো সেটা সম্ভব। না হলে রানা প্লাজার মালিক কিভাবে এত বিত্ত বৈভবের মালিক হলেন! তেল মাখা কচি হাত কিভাবে এত এত টাকার বান্ডিল বানাতে সক্ষম হলো?

শুধু রানাকে একা বলির পাঠা বানলে তো চলবে না। রানাকে যারা রানা হয়ে উঠতে সাহায্য করেছেন তাদের সবার বিচার চাই। তাদেরকেও রিমান্ডে নেয়া হোক। হোক সে এমপি মন্ত্রী মিনিস্টার। আমাদের প্রধানমন্ত্রী, শতকোটি সালাম তার পায়ে, মুখ ফসকে না হয় বলেই ফেলেছেন না হয় রান্না যুবলীগের কেউ নয় তাই বলে সেটা কি সত্য বলে বিশ্বাস করানোর পায়তারা করতে হবে! ভূল মানুষ মাত্রই করে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজিও করেছেন। ধাক্কা সুত্র দিয়ে তিনি নিজেই বিশাল একটা ধাক্কা খেয়েছেন। রাজনীতিবিদেরাও জনগনকে গাধা মনে করেন এ কথা প্রমানিত সত্য তাই বলে জনগনকে অন্ধ মনে করার কারণ নেই। আমরা মুরাদ জং এর পোস্টার গুলো দেখেছি। মুরাদ জং রাআনাকে চেনেন না বলে বিবৃতি দিয়েছেন। চেনেন না তাই এই চুমাচুমি আর চিনলে কি যে হত আল্লাহই মালুম। মুরাদ জং কে নিয়ে আমি কিছু বলবো না। নারায়নগঞ্জে আছে শামিম ওসমান আর সাভারে মুরাদ জং। আওয়ামী শিবিরের দুই শক্তিশালী যোদ্ধা। তাদের নিয়ে কিছু লিখে পিতৃদত্ত প্রাণটা অকালে হারাতে চাইনা।

ধন্যবাদ জানাই বাংলাদেশ আইনজীবি সমিতিকে রানাকে আইনি সহায়তা দিতে অস্বীকার করার জন্য। দেখা যাক বলিউডের ওহ মাই গড সিনেমার কান্তিজীলালের মত রানা নিজের মামলা নিজে লড়তে পারেন কিনা।

বাংলাদেশ প্রথম নারী স্পিকার পেতে যাচ্ছে। রেকর্ডরে ভাই রেকর্ড। বাংলাদেশ বিশ্ব রেকর্ড না করে ছাড়বে না। নারী প্রধানমন্ত্রী পেয়েছি অনেক আগেই। তারপর পেলাম নারী স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শেষের দুজনের কথা নাই আলোচনা করলাম। লেখাটা মুছে দিতে পারেন কোন শক্তিশালী হাত। আমি চাইনা কারো বিরাগভাজন হতে।

আমাদের সব থেকে বড় অভাব হচ্ছে একজন জাতীয় নেতার। এখন সবাই দলীয় নেতা। সরকারগুলোও দলীয় পরিচয়ের উর্ধে উঠতে পারেনি। তারা দেশের সব মানুষের সরকার হতে পারেনি। দেশের সব মানুষকে তারা নিজের ভাবতে পারেনি আজও। কিছু হলে নিজেরাই আলাদা করে ফেলে সে আওয়ামীগের আর ও বিএনপির। হায়রে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×