তোমার কাছে আমার প্রশ্ন
০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
খুব বেশী কিছু লিখব না। খুব বেশী কিছু জানিনা আমি। ফেসবুকের ছবি দেখে পাতার পর পাতা লেখার লোক আমি নই। এতদিন দেখতাম সাদা সাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, নীল সাংবাদিকতা। এবার দেখলাম কালো সাংবাদিকতা। মতিঝিলের বাতি নেভানোর সাথে সাথেই বাংলাদেশের মিডিয়া অন্ধ হয়ে গেছে। তারা কিছুই দেখেনি। সাউন্ড গ্রেণেডের শব্দে তাদের কানে তালা লেগে গেছে।
মিডিয়াকে নিয়ে আমার কিছু বলার নাই। ওরা ঐরকমই। সাধারন মানুষের বিশ্বাস একেক রকম। চাঁদে সাইদির মুখ দেখা যাচ্ছে বলে আম্মা রাতে চাঁদের দিকে চেয়েছিলেন বারবার। তিনি দেখেননি কিছু। আম্মা আমাকে বললেন, আমি যেমন বিশ্বাস করি না হিন্দুরা তাদের মন্দির ভাঙতে পারে, আমি তেমনি বিশ্বাস করিনা কোরআনের হাফেজ কোরআন পোড়াতে পারে। আমার পরিচিত এক লোক মোক্সেদুল মোমিন নাম। তিনি রাজনীতি খুব বোঝেন বলে মনে হয় না। আওয়ামী লীগের ঘোর সমর্থক তিনি। তিনি বললেন, সরকার যদি আড়াই হাজার লোক মেরে থাকে তবে ঠিকই করেছে। হুজুর গুলো খুব বাড়ছিলো। শিক্ষা দেয়া দরকার। একমত হতে আরলাম না তার সাথে। বুঝতে পারছি না পাগল আমি না সে। আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আচ্ছা ধরেন সরকার যদি সত্যি রাতের আঁধারে মতিঝিলের শাপলা চত্বরে ২৫০০ হাজার নিরস্ত মানুষকে নিধন করার নির্দেশ দেয় তবে আপনার বক্তব্য কি হবে? আপনি কি সরকারের এই কর্মকান্ডকে সমর্থন করবেন তখনো? সাদা কে সাদা, কালো কে কালো বলার মত বিবেক কি আমাদের নেই?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন