আমাদের দেশে এখন চলছে প্রেত-পিশাচদের উল্লাসনৃত্য। কত রকম নিষ্ঠুরতায় মানুষ হত্যা করা যায় তারই প্রদর্শনী চলছে এখন। ওরা সোল্লাসে মানুষ হত্যা করে, মানুষের ধর্মিও উপাসনালয় পুড়িয়েই ক্ষান্ত নয়---পুড়িয়ে দিচ্ছে আমাদের অস্তিত্বের জাতীয় পতাকা, আমাদের গৌরবের স্মৃতিসৌধগুলো।
প্রতিয়মান হচ্ছে যে জামাত-শিবির সর্পদের বিষ ক্রমেই নিঃশেষ হয়ে আসছে। এখন এরা কিছুদিন এদের রাজনৈতিক প্রতিপালকদের বিষ দিয়ে ছোবল দেবে তারপর ওদের ধর্মীও দাঙ্গা, হত্যা সমর্থনকারী মিত্রজোট যখন পুরোপুরি গণবিচ্ছিন্ন হয়ে যাবে তখন ? তাদের বড় বাপদের বিচারের রায়ও হতে থাকবে একটা একটা করে--
ধীরে ধীরে সত্যের পক্ষে মানুষের জয় প্রতিষ্ঠা পেতে থাকবে।
পতাকা পুড়িয়ে, আমাদের স্মৃতিসৌধগুলো ভেঙ্গে হৃদয়ে যে আগুন ছড়িয়েছে সেই আগুণেই পুড়ে যাবে পিচাশের অস্তিত্ব আর এদের যে মিত্রজোট এসবের বিরুদ্ধে একটা নিন্দাবাক্যও উচ্চারণ করেনি---তারাও মিলিয়ে যাবে ধীরে ধীরে আমাদেরই পায়ে চলা পথের ধুলোয়---সত্য হচ্ছে এমন যা চিরদিন মাথা উঁচু করে প্রতিষ্ঠিত হয়।
দেশে যে ভয়াবহ তান্ডব চলছে তাতে সরকারের কোন বক্তব্য, প্রতিক্রিয়া নেয়--যা খুব অবাক করে--দেশ জ্বলে পুড়ে তামা হয়ে যাচ্ছে আর ওনারা কি কুম্ভকর্ণের নিদ্রা যাপনে আছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


