প্রথমে অনলাইন জব সাইটগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে বলা হবে ," মাসিক ২ লক্ষ টাকা বেতনে ইতালি, ডেনমার্ক , ফ্রান্স ইত্যাদি দেশে চাকুরীর অফার !!! মোট খরচ পড়বে ৬ লাখ টাকা । খরচাপাতি ( টাকা) নিয়ে দূচিন্তা, নো টেনশন !! আপনি বিদেশে যাবেন, এরপর আপনার বেতন থেকে প্রতি মাসে কিস্তিতে ২৫ হাজার টাকা করে দিয়ে ২ বছরের মধ্যে আমাদের রিক্রুটিং এজেন্সীর ৬ লাখ টাকা শোধ করবেন" ।
অথবা বলা হবে -- আপনার কোন খরচই নাই , সব খরচ কোম্পানীই বহন করবে , এমনকি আপনার বিমান ভাড়ার টাকাটাও !!
কি পাঠক !! পিলে চমকানোর মতো কি অফার নয় ??
এই ফাঁদ দিয়ে এরা আপনাকে আকৃষ্ট করবে । এরপর আপনি যখন ওদের সাথে যোগাযোগ করবেন , তথন ওরা বলবে ওদের কোম্পানী তরফে আপনার মেডিক্যাল চেক আপ করার জন্য ৫ হাজার টাকা দেন , অথবা বলবে , " ১০ হাজার টাকা খরচ করে অমুক ক্লিনিক থেকে মেডিক্যাল চেকআপ করে আসুন "
[su]( আসলে ঐ অসাধু ক্লিনিকের সাথে আগে থেকেই এদের কন্টাক করা আছে !! এভাবে আপনার কাছে থেকে এরা ১০ হাজার টাকা হাতিয়ে নিবে !)
এভাবে বিভিন্ন অসাধু ক্লিনিক / ডায়াগনষ্টিক সেন্টারের সাথে যৌথ ভাবে এরা প্রতারণার ফাঁদ পেতেছে । সুতরাং সাধু সাবধান ।।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
রিক্রুটিং এজেন্সী নামধারী এরকম একটি জারজ প্রতারক চক্রের ঠিকানা নিম্নরূপঃ
১) ওশান গ্রুপ ,
ফ্লোর -২ , বাড়ি নাম্বার - ৪৬ , রোড নাম্বার - ১৩ , নিকুঞ্জ, খিলক্ষেত ।
[অপটপিকঃ আপনারা জানেন না , তাদের জ্ঞাতার্থে বলছি , আপনি যে দেশে যেতে চান, সে দেশের ঢাকাস্হ দূতাবাসের ওয়েব সাইটেই মেডিকেলের জন্য দূতাবাসের অনুমোদিত ক্লিনিকের ঠিকানা বা চিকিৎসকের ঠিকানা দেওয়া থাকে ।সুতরাং অযথা যত্রতত্র কেন মেডিকেল করিয়া প্রতারকদের ফাঁদে পা দিবেন!!
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




