ছয় বছর বন্ধ থাকার পর দেশের জন্য খুলে গেছে সৌদি শ্রমবাজার। বহু প্রতীক্ষিত বাজারটি খোলার জন্য সরকার গত কয়েক বছর ধরেই চেষ্টা করে আসছিল। সেই চেষ্টার প্রতিফলন ঘটেছে এক ফেব্রুয়ারি। ঐ দিনই সৌদি কর্তৃপক্ষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্মী নিয়োগের সুখবরটি জানিয়েছে। সৌদি নতুন বাদশা সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমোদন দেয়ার পরই সৌদি শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ঢাকায় আসছে আগামী সপ্তাহে। সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফর করেন। প্রতিনিধি দল সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর কর্মী নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়। ঐ বৈঠকে সৌদি শ্রমমন্ত্রী আবদেল ফকিহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার কথা জানান। এই ঘোষণার কয়েকদিনের মাথায় সৌদি বাদশা বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের অনুমোদন দেন। গত দুই দিন ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে কাজকর্ম বেড়ে গেছে। সৌদি থেকে যে প্রতিনিধি দল আসবে তার জন্য দফায় দফায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বৈঠক করেছেন। তৈরি করা হচ্ছে কিভাবে কর্মী পাঠানো হবে তার একটি কৌশলপত্র। তবে দুই দেশের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে কর্মী পাঠানোর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এর আগে জানিয়েছেন, বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নিয়োগে মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা ব্যয় হবে। প্রত্যেক কর্মীর খরচ সৌদি কোম্পানিই বহন করবে। এত কম টাকা খরচে কর্মী নিয়োগ এখন পর্যন্ত কোন দেশে হয়নি। আগে প্রত্যেক কর্মীর কাছ থেকে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা নেয়া হতো। ফলে সেখানে গিয়ে একজন কর্মী তার খরচই তুলতে পারতেন না। ওই কর্মী চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অবৈধভাবে দেশটিতে থেকে যেত। এতে ঐ কর্মী সব সময় পুলিশের ভয় নিয়ে গোপনে কাজ করতেন। এবার কম টাকায় সেখানে গিয়ে চাকরির মেয়াদের মধ্যেই অনেক টাকা উপার্জন করতে পারবেন। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক রয়েছে। কয়েক লাখ কর্মীর কর্মসংস্থান হবে সৌদিতে। সেখানে ছয়টি বড় শহরে ও বাংলাদেশীদের পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানে এই কর্মীদের কর্মসংস্থানের কথা রয়েছে।
বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক ভুমিকা পালন করবে শ্রম বাজার। সৌদিতে কর্মীরা যাবে মাত্র ২০ হাজার টাকায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন
মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

