চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে দেশের অর্থনীতি। মূল্যস্ফীতি, বিদেশে শ্রমিক রফতানি, এডিপি বাস্তবায়ন, রফতানি আয়, আমদানি ব্যয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রাজস্ব আয়, বৈদেশিক ঋণ ও অনুদান, এসএমই ঋণ বিতরণ এসব ক্ষেত্রে কোন নেতিবাচক প্রভাব পড়েনি। বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবেই এখন বাজার অর্থনীতি। বাজার সঙ্কেত (মূল্যে প্রতিফলিত) নির্ভুলভাবে বাজারের সরবরাহ ঘাটতি বা চাহিদার পরিবর্তনের ইঙ্গিত দিয়ে থাকে। বাজারে সরবরাহ সমস্যা সৃষ্টি হলে পণ্যের দাম বেড়ে যায়, এটা একেবারেই যান্ত্রিকভাবে ঘটে। গত ৬ জানুয়ারি থেকে নজিরবিহীনভাবে দীর্ঘমেয়াদী ঘোষিত অবরোধ-হরতাল চলছে। আশ্চর্যজনকভাবে দুই কোটি লোকের আবাস এই ঢাকা শহরে জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। কোন পণ্য দুষ্প্রাপ্যও হয়নি। বরং কোন কোন ক্ষেত্রে কমেছে। অবরোধ-হরতাল চলার সময় শাকসবজি, ফলমূল, মাছ ও মাংস সরবরাহ ছিল সম্পূর্ণ স্বাভাবিক। সেদিক থেকে বলা যায়, এই সাধারণ মানুষ হত্যাকারী অবরোধ ও হরতাল ভয় ও শঙ্কা সৃষ্টি করতে পারলেও বাজারে এর কোন প্রতিক্রিয়া প্রতিফলিত হয়নি। জনগণ এখন অনেক বেশি সোচ্চার। অহেতুক অবরোধ-হরতালকে জনগণ এখন আর সমর্থন করে না।
রাজনৈতিক অস্থিরতার মাঝে স্বাভাবিক গতিতে এগিয়ে চলছে দেশের অর্থনীতি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন
মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।