somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের ফসল “সকল সেবার ফরম এক ঠিকানায়”

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি হিসাব খোলার জন্য সংশ্লিষ্ট ব্যাংকে বা জন্ম নিবন্ধন ফরমের জন্য সিটি করপোরেশন, পৌর অফিস, ইউনিয়ন পরিষদে যাই যাই করে আর যাওয়া হচ্ছে না, অথবা ভোটার আইডি কার্ডের একটি ভুলের জন্য গুরুত্বপূর্ণ কাজটি শেষ করতে পারছেন না দীর্ঘদিন ধরে। এমন সামান্য অনেক কাজ থাকে যা ছোট মনে হলেও মুহূর্তের মধ্যে অত্যাবশ্যকীয় হয়ে ওঠে। ফরম পূরণ করে জমা দিলেই কাজটি শেষ হয়। সংশ্লিষ্ট অফিস দূরে থাকায় কাজের চাপে ফরম আনতে যাওয়া হয়ে ওঠে না অনেকের। এ ছাড়া ফরম সংগ্রহ করতে গেলে দুই টাকার ফটোকপিও নিতে হচ্ছে ২০ টাকায়। ফলে আপনি অতীব প্রয়োজনীয় সেবাটিও সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না। এমন বিড়ম্বনা নাগরিক জীবনে নেহাত কম নয়। তবে আশার কথা, এখন ঘরে বসেই পাওয়া যাবে ১৪০টি সরকারি প্রতিষ্ঠানের ১ হাজার ৩৮ ধরনের সেবা ফরম। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত জাতীয় তথ্য বাতায়নের পাশাপাশি 'বাংলাদেশ ফরম' নামের একটি ওয়েব পেজ থেকে মিলছে এসব ফরম। 'সকল সেবার ফরম এক ঠিকানায়' স্লোগানে সরকারি অফিসের সেবা মানুষের নাগালে নিতে এটি সরকারের ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের অধীন এটুআই প্রকল্পের একটি পদক্ষেপ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এটুআই প্রকল্পের এই উদ্যোগে ওয়েবসাইট থেকে অর্থ-ব্যাংক-বাণিজ্য শাখায় পেশাজীবীর আয়কর রিটার্ন ফরম, ব্যাংকের সব ধরনের হিসাব খোলার ফরম, এসএমই ব্যবসা পরিকল্পনা ফরম, শিল্প কারখানা স্থাপনের আবেদন, পেনশনার সঞ্চয়পত্র ক্রয় ফরম, বাণিজ্যিক উদ্দেশ্যে নতুন গ্যাস সংযোগের আবেদনসহ ১২৫ ধরনের ফরম, আইন-শৃঙ্খলা ও আদালত সংক্রান্ত ১৩৯ ধরনের ফরম, চাকরি সংক্রান্ত ৮৫ ধরনের ফরম, কৃষি-খাদ্য ও পরিবেশ সংক্রান্ত ৮৬ ধরনের ফরম, শিক্ষা সংক্রান্ত ২১৮টি ফরম, ভূমি সংক্রান্ত ৬৬টি ফরম, স্থানীয় সরকারের ৫২টি, তথ্য, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ৩৬টি, স্বাস্থ্য সংক্রান্ত সরকারি সেবার ৩৬টি এবং শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, মেশিন রিডেবল ভিসা, জাতীয় পরিচয়পত্রের সংশোধনী জন্য আবেদন ফরমসহ ১৯৪ ধরনের সরকারি ফরম মিলছে এখানে। সরকারের এমন যুগান্তকারী পদক্ষেপের ফলে জনগনের ভোগান্তি অনেকাংশে কমে যাবে বলে আশা করা হচ্ছে।

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×