somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমান সরকারের ধারাবাহিকতা এবং দেশের পরিশ্রমী জনগোষ্ঠীর ঐকান্তিকতায় মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩১৪ মার্কিন ডলার

১৭ ই মে, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাথাপিছু আয় হচ্ছে নির্দিষ্ট বছরে একটি দেশের উৎপাদিত দ্রব্য ও সেবাসমূহের মোট পরিমাণকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে পাওয়া ফল। এই আয় ধরা হয় স্বাভাবিক মূল্যের ভিত্তিতে। গত কয়েক বছর ধরেই গড় আয় ছিল ৩২০ থেকে ৩৬০ ডলারের মধ্যে। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৩১৪ ডলারে। পাশাপাশি মানুষের গড় আয়ুও বেড়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৩১৪ ডলার। মাত্র এক বছরের ব্যবধানে এই হার বেড়েছে ১২৪ ডলার। গত বছর যা ছিল ১১৯০ ডলার। মাথাপিছু আয় বাড়ায় বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান এখন ৫৮তম স্থানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় আয় বাড়ার পাশাপাশি মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। আর এটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের ধারাবাহিকতা আর দেশের পরিশ্রমী জনগোষ্ঠীর কারণে। ২০০৯ সাল থেকে একটি সরকার ধারাবাহিক ক্ষমতায় থাকার কারণে বহাল রয়েছে সরকারের অর্থনৈতিক কর্মসূচীর গতিধারা। তাই গড় আয় বাড়ছে। অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে। নানা বাধা-বিপত্তি সত্ত্বেও অর্থনীতির ক্ষেত্রগুলোতে উন্নতির পথ প্রসারিত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, নাশকতা কোনকিছুই আয়ের গতিকে রুদ্ধ করতে পারেনি। মানুষের ক্রয়ক্ষমতাও প্রতিনিয়ত বাড়ছে। এদিক থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, সেখানে জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯ মাসে অর্জিত হয়েছে ৬ দশমিক ৫১ শতাংশ। টানা ৬ বছর ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি বিশ্বের মাত্র ৪টি দেশ অর্জন করতে পেরেছে। সেখানে বাংলাদেশের নামও রয়েছে। একই সময়ে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধির অবদান বাড়ছে। এছাড়া শিল্প খাতের অবদান বেড়ে হয়েছে ২৭ দশমিক ৯৮ শতাংশ। আর সেবা খাতের অবদান বেড়ে দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৪৩ শতাংশ। এ তিনটি খাতে প্রবৃদ্ধির হার যথাক্রমে কৃষিতে ৩ দশমিক ৪, শিল্পে ৯ দশমিক ৬ এবং সেবায় ৫ দশমিক ৮৩ শতাংশ। ২০১৯ সালের আগেই বাংলাদেশ এশিয়াসহ বিশ্বে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মানুষের জীবনযাত্রা হবে গতিময় ও সমৃদ্ধশালী। আমরা চাই নাশকতা, হানাহানি ও সহিংসতামুক্ত স্বদেশ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×