somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রহস্য কাহিনী অবতারণায় সালাহউদ্দিন

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একুশ শতকে এসে বাস্তব রহস্য কাহিনীর অবতারণা করলেন বিএনপি-জামায়াত জোটের নেতা সালাহউদ্দিন আহমেদ। আত্মগোপনে থাকা অবস্থায় আকস্মিকভাবে গায়েব হয়ে যাওয়ার মাজেজা ক্রমশ উন্মোচিত হলেই স্পষ্ট হবে কাহিনীর অন্তর্গত শিকড়-বাকড়ের রহস্য। সালাহউদ্দিন গায়েব হওয়ার আগের তিন মাসও ছিলেন গোপন আস্তানায়। পরিবারের সঙ্গে বসবাস করা তার হতো না। রহস্য উপন্যাসের চরিত্রের মতো তিনি গোপনে গোপনে ক্রিয়াকর্ম চালাতেন। শুধু তাই নয়, ফৌজদারি মামলা এড়াতে এই গোপনবাসকালে তিনি বিবৃতিতে নির্দেশ পাঠাতেন দলীয় চেয়ারপার্সনের পক্ষে অবরোধ-হরতাল অব্যাহত রেখে দেশজুড়ে নাশকতা চালিয়ে পেট্রোলবোমায় মানুষ হত্যার জন্য। লক্ষ্য ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে দেশকে পাকিস্তানী স্টাইলে পরিচালনার মাধ্যমে যুদ্ধাপরাধীদের রক্ষাও তত্ত্বাবধায়ক যুগে দায়ের করা দুর্নীতির মামলা হতে রেহাই পাওয়া। তত্ত্বাবধায়কের আমলে সালাহউদ্দিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। তখন সম্ভবত দেশের বাইরে অবস্থান করছিলেন। সেদিক থেকে দেখলে বোঝা যায়, পালিয়ে থাকা বা গায়েব হয়ে যাওয়ার প্রবণতা তার পুরনো। বিসিএস ক্যাডার হিসেবে সরকারী প্রশাসনে যোগদানের আগে ছাত্রজীবনে ছাত্রদল করতেন। প্রচার রয়েছে যে, তিনি তারেক-কোকোর গৃহশিক্ষক ছিলেন একটা সময়ে, যখন ওরা বিদ্যালয়ে যাওয়া-আসা করত। তার ছাত্ররা অবশ্য শিক্ষকের মতো উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। গৃহশিক্ষক হওয়ার সুবাদেই পারিবারিক ঘনিষ্ঠতায় তিনি প্রধানমন্ত্রী খালেদার ১৯৯১-৯৬ কালে এপিএস পদ পেয়ে যান। আর তখন তিনি ক্ষমতার ছড়ি ঘোরাতেন এবং স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করা শুরু করেন। প্রশাসনকে দলীয়করণ করার বিএনপির নীতি অনুযায়ী সে সময় তার প্রভাব প্রতিপত্তি ব্যাপক আলোচনা-সমালোচনার খোরাক যোগায়। রাজনৈতিক দাপটের স্বাদ তাকে চাকরিমুক্ত করে। পরবর্তীকালে জামায়াতের ঘাঁটি হিসেবে খ্যাত নিজ এলাকা হতে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার গঠন করলে তিনি হয়ে যান যোগাযোগ প্রতিমন্ত্রী। তখন থেকেই তার দাপট তুঙ্গে ওঠে। বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে তিনি ছিলেন তারেকের প্রিয়ভাজন। একই সঙ্গে বেগম জিয়ারও। জামায়াত অধ্যুষিত এলাকার বাসিন্দা হিসেবে জামায়াতেরও প্রিয়পাত্র তিনি। সালাহউদ্দিনের আত্মপ্রকাশে বিএনপি সন্তুষ্ট হতে পারেনি। কারণ নাশকতাসহ সরকার উৎখাতের সব ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়বে এখন। সর্বনাশের যে খেলায় বিএনপি নেমেছে, সেই খেলা তার সর্বনাশকেই ত্বরান্বিত করবে। বেগম জিয়ার সব কৌশলই বুমেরাং হয়ে যাচ্ছে আজ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×