somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশে প্রযুক্তির ব্যপক প্রসার ঘটেছে, নতুন নতুন উদ্ভাবনে- অহর্নিশ ব্যস্ত তরুণেরা

২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলার অপেক্ষা রাখে না, এখন প্রযুক্তির বিশ্ব। জ্ঞানবিজ্ঞানে এগিয়ে যাওয়ার কোন বিকল্প নেই। আর তাই গোটা দুনিয়া এ জায়গাটিতে বিশেষ কাজ করছে। ভাবতে সত্যি খুব ভাললাগে যে, বাংলাদেশ পিছিয়ে নেই। শত সীমাবদ্ধতা সত্ত্বেও এ দেশে প্রযুক্তির ব্যপক প্রসার ঘটেছে। নতুন নতুন উদ্ভাবনে অহর্নিশ কাজ করছেন তরুণরা। সেই তাদের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো আইসিটি এক্সপো ২০১৫। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে এই প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী আয়োজনের প্রতিদিনই ছিল সরগরম উপস্থিতি। এখানে উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এক্সপোতে ছিল শতাধিক স্টল। বিশেষ প্যাভিলিয়ন ছিল ৩৫টি। দেশী-বিদেশী দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সাতটি বিশ্ববিদ্যালয় ও একটি স্কুলের শিক্ষার্র্থীরা উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে অংশ নিয়েছিল ইনোভেশন জোনে। সম্মেলন কেন্দ্রের দোতলায় সেলিব্রিটি হলে তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী হয়। সেখানে গিয়ে চোখ ছানাবড়া! সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে ড্রোন উড়ছে। রোবট তো মানুষের মতোই ব্যস্ত! কখনও ফুটবল পায়ে দৌড়াচ্ছে। খেলছে। কখনও বা সে উদ্ধারকারীর ভূমিকায়। হিমালয়কন্যা নেপালকে যে ভূমিকম্প তছনছ করে দিয়ে গেল, একই ভূমিকম্প বাংলাদেশে হবে না তার গ্যারান্টি কে দেবে? তাই ভূমিকম্পের আগাম বার্তা দেয়ার চেষ্টা করেছেন কয়েক তরুণ। সফলও হয়েছেন। তথ্যপ্রযুক্তি খাতকে এগিয়ে নিতে হলে নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হবে। প্রদর্শনী ছাড়াও আয়োজন করা হয় ১০টি সেমিনার। এসবে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযুক্তিবিদরা অংশ নেন। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন। তিন দিনের আয়োজন গতকাল শেষ হয়েছে। এমন উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×