দেশীয় ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ অঙ্গীকার রক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) প্রকাশিত 'কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১৪'-এ উল্লেখ করা হয়েছে, ''সন্ত্রাস দমনে অনেক এগিয়েছে বাংলাদেশ। দেশটিতে ২০১৪ সালে বড় ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেনি। বাংলাদেশ সরকারের সন্ত্রাস দমনমূলক কর্মকাণ্ড আন্তর্জাতিক সন্ত্রাসীদের জন্য দেশটির ভূমি ব্যবহার খুবই কঠিন করে তুলেছে।'' বাংলাদেশ আইএস (ইসলামিক স্টেট) বিরোধী আন্তর্জাতিক জোটভুক্ত না হওয়া সত্ত্বেও সংগঠনটিতে যোগ দিতে যাওয়া নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া বৈশ্বিক সন্ত্রাসবিরোধী আইনের প্রতি শ্রদ্ধা রেখে বাংলাদেশ অভ্যন্তরীণ জামায়াতুল মুজাহেদীন (জেএমবি), হরকাতুল জিহাদ ও আনসারুল্লাহ বাংলা টিমের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর সদস্যদের গ্রেফতার করেছে। ভূমি, সমুদ্র ও আকাশ সীমা দিয়ে সন্ত্রাসীদের প্রবেশ করতে না দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছে বাংলাদেশ। সন্ত্রাস দমনে কোস্ট গার্ড, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিচার বিভাগীয় সদস্যদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতা করেছে। অর্থপাচারসহ সন্ত্রাসীদের আর্থিক লেনদেন নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বাংলাদেশ। সন্ত্রাসীদের তথ্য বিনিময় চুক্তিতে সম্মত, তরুণদের মধ্যে সন্ত্রাসবিরোধী মনোভাব তৈরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নেও বাংলাদেশ সরকার প্রভূত কাজ করেছে।

সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৫ দুপুর ২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




